যাকাত

জমাকৃত আমানতের টাকা থেকে প্রয়োজনে করয নেওয়া যাবে কি

প্রশ্ন (৬৩৮) : যাকাতের টাকা বা অন্য কোনো আমানতের টাকা মাদরাসার প্রিন্সিপালের কাছে জমা আছে। এমতাবস্থায় প্রিন্সিপালের জন্য তার কোনো জরুরি কাজে উক্ত জমাকৃত টাকা থেকে করযের নিয়তে নেওয়া বৈধ হবে কি?

ঘোষণা দিয়ে লাইন ধরিয়ে যাকাত দেওয়ার বিধান কী

প্রশ্ন (৫৪৪) : আমাদের সমাজে দেখা যায়, অনেক বিত্তশালী যাকাত প্রদানের নির্দিষ্ট তারিখের ঘোষণা দেয়। এরপর নির্দিষ্ট তারিখে ফকির-মিসকিনরা লাইন ধরে দাঁড়ালে তাদেরকে কিছু কিছু করে যাকাতের অংশ দেওয়া হয়। শরিয়তের দৃষ্টিতে বিষয়টি কেমন?

পিতা যাকাতের নেসাবের মালিক হলে নাবালেগ সন্তান যাকাত খেতে পারবে কি

প্রশ্ন (৫৪০) : মাদ্রাসার লিল্লাহ বোর্ডিং থেকে যে সকল নাবালেগ ছাত্রকে খানা দেওয়া হয় তাদের পিতা যদি বছরের কোনো এক সময় যাকাতের নেসাবের মালিক হয়ে যায় কিন্তু কতৃপক্ষের জানা না থাকে তাহলে ঐ ছাত্রকে পুরা বছর যাকাতের টাকা থেকে খাবার খাওয়ানো জায়েয আছে কি?

ব্যবসায়ী ঋণের উপর যাকাত দিতে হবে কি

প্রশ্ন (৫৩৮) : বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ব্যবসার বিপরীতে কিছু টাকা পাওনা আছি। আমি জানতে চাই, আমার উপর উক্ত টাকার যাকাত আসবে কি? দয়া করে জানালে উপকৃত হব।

যাকাত গ্রহণের উপযুক্ত মনে করে কোনো অনুপোযুক্ত ব্যক্তিকে যাকাত দিলে যাকাত আদায় হবে কি

প্রশ্ন (২৯২) : আমার এক ছাত্রের সাথে কথা বলে আমার প্রবল ধারণ হয়েছিলো, সে যাকাত গ্রহণের উপযুক্ত। ফলে আমি তাকে আমার যাকাতের থেকে কিছু টাকা দেই। কিন্তু পরবর্তীতে জানতে পারলাম, সে যাকাত গ্রহণের উপযুক্ত নয়। জানতে চাই, আমার কি নতুন করে যাকাত আদায় করতে হবে?

যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি রোযা রাখতে না পারলে কি ফিদয়া দিতে হবে

প্রশ্ন (২৬১) : আমার বাবা খুবই দরিদ্র। তিনি যাকাত গ্রহণের হকদার। এ বছর তিনি বার্ধক্যের কারণে রোযা রাখতে পারছেন না। জানতে চাই, তিনি যদি রোযা না রাখেন তাহলে কি ফিদয়া দিতে হবে?

সদকা দিয়ে সেই টাকার মধ্যে যাকাতের নিয়ত করলে যাকাত আাদায় হবে কি 

প্রশ্ন (২৬০) : এক ব্যক্তি একজন দরিদ্র লোককে সদকার নিয়তে কিছু টাকা দিল। পরবর্তীতে দাতা সেই টাকাকেই যাকাতের টাকা হিসেবে ধরে নিল। এভাবে করলে কি তার যাকাত আদায় হবে?

বাড়ি ভাড়া থেকে প্রাপ্ত টাকা এবং কল কারখানায় উৎপাদিত পণ্যের যাকাত আদায়র পদ্ধতি কী

প্রশ্ন (২৪৪) : ভাড়ায় চালিত গাড়ি বা বাড়ি ভাড়ার যাকাত কিভাবে দিতে হবে? এটা কি মূলধন এর সাথে যুক্ত করে নিসাব পরিমাণ হলে যাকাত হবে নাকি ফসলি জমির ন্যায় আলাদা নিসাব পূর্ণ হলে তার উপর যাকাত আসবে? অনুরূপভাবে কল কারখানার উৎপাদিত পণ্যের যাকাত কত পার্সেন্ট দিতে হবে? এবং এর কি আলাদা কোনো নিসাব আছে? নাকি মূল্য হিসেব করে মূলধন এর সাথে যুক্ত করে যাকাত দিতে হবে?

বিক্রি না হলেও ব্যবসায়িক পণ্যের যাকাত আদায় করা লাগবে কি

প্রশ্ন (২০৫) : আমি কয়েক বছর পূর্বে একটি জমি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করেছিলাম। কিন্তু ব্যবসা মন্দা হওয়ায় এতদিন তা বিক্রি করিনি। তবে এখনো আমার বিক্রয়ের ইচ্ছা আছে। ভালো দাম পেলে বি্ক্রি করে দিব। জানতে চাই, আামার কি বিগত কয়েক বছরের যাকাত আদায় করতে হবে?

অপরকে দেয়া ঋণের সম্পদের উপর যাকাত আসবে কি

প্রশ্ন (১২৫) : প্রতি বছর আমার বেশ কিছু টাকা আত্মীয়-স্বজন কিংবা বন্ধুবান্ধবের হাতে গচ্ছিত থাকে। বিভিন্ন সময় আমি তাদেরকে সেগুলো ঋণ হিসেবে দেই। আমি জানতে চাচ্ছি, ঋণ হিসেবে দেয়া উক্ত টাকাগুলোর উপর কি আমার যাকাত আদায় করতে হবে?

অধিক সওয়াব অর্জনের আশায় রমজান পর্যন্ত যাকাত আদায় বিলম্ব করা যাবে কি

প্রশ্ন (১২৪) : আমার যাকাতের নেসাবের বছর পূর্ণ হয় ‘জুমাদাল আখেরা’ মাসে। কিন্তু আমি সাধারণত রমজান মাসে যাকাত আদায় করে থাকি। আমার ধারণা রমজান মাসে যাকাত আদায় করলে অধিক সওয়াব অর্জন করা যায়। এভাবে দুই মাস বিলম্বে যাকাত আদায় করলে শরিয়তের দৃষ্টিতে কি কোনো অসুবিধা আছে?

নেসাব পূর্ণ হওয়ার পর বছর শেষ হওয়া পর্যন্ত উপার্জিত সম্পদের যাকাত কীভাবে আদায় করবে

প্রশ্ন (১২১) : গত বছরের এপ্রিল মাসে আমার যাকাতের নেসাব পূর্ণ হয়। তখন আমার কাছে ৫০ হাজার টাকা ছিল। কিন্তু এ এক বছরে আমার অতিরিক্ত সম্পদের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ টাকা। আমার জানার বিষয় হলো, আমি কি এখন পূর্বের ৫০ হাজার টাকার যাকাত প্রদান করব, নাকি মধ্যবর্তী সময়ে অর্জিত আরো ৫০ হাজার টাকা সহ মোট ১ লক্ষ টাকার যাকাত প্রদান করব?