Feature

যাকাত গ্রহণের উপযুক্ত ব্যক্তি রোযা রাখতে না পারলে কি ফিদয়া দিতে হবে

প্রশ্ন (২৬১) : আমার বাবা খুবই দরিদ্র। তিনি যাকাত গ্রহণের হকদার। এ বছর তিনি বার্ধক্যের কারণে রোযা রাখতে পারছেন না। জানতে চাই, তিনি যদি রোযা না রাখেন তাহলে কি ফিদয়া দিতে হবে?

প্রশ্ন

আমার বাবা খুবই দরিদ্র। তিনি যাকাত গ্রহণের হকদার। এ বছর তিনি বার্ধক্যের কারণে রোযা রাখতে পারছেন না। জানতে চাই, তিনি যদি রোযা না রাখেন তাহলে কি ফিদয়া দিতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আল্লাহ তাআলা ইরশাদ করেন,

(তরজমা) ‘আর যাদের রোযা রাখার সামর্থ্য নেই তারা একজন মিসকীনের খানা সমপরিমাণ ফিদয়া দিবে।’ [সূরা বাকারা : ১৮৪]

সুতরাং দরিদ্র হলেও আপনার বাবাকে রোযার ফিদয়া আদায় করতে হবে।

কারণ ফিদয়া পরিশোধের বিষয়টি যাকাত গ্রহণের উপযুক্ত হওয়া না হওয়ার সাথে সংশ্লিষ্ট নয়।

আলবাহরুর রায়েক ২/২৮৭; রদ্দুল মুহতার ২/৪২৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/1770/article-details.html