ব্যবসায়ী ঋণের উপর যাকাত দিতে হবে কি
প্রশ্ন (৫৩৮) : বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ব্যবসার বিপরীতে কিছু টাকা পাওনা আছি। আমি জানতে চাই, আমার উপর উক্ত টাকার যাকাত আসবে কি? দয়া করে জানালে উপকৃত হব।
প্রশ্ন
বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট ব্যবসার বিপরীতে কিছু টাকা পাওনা আছি। আমি জানতে চাই, আমার উপর উক্ত টাকার যাকাত আসবে কি? দয়া করে জানালে উপকৃত হব।
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
আপনি যদি নিসাবের মালিক হন তাহলে পাওনা টাকার উপর যাকাত ওয়াজিব হবে। কিন্তু তা উসূল হওয়ার আগে তার যাকাত আদায় করা জরুরি হবে না।
তবে আপনি যদি আগে আগে দিয়ে দেন তাহলেও যাকাত আদায় হয়ে যাবে। অন্যথায় টাকা উসূল হওয়ার পর অতীতের অনাদায়ী বছরসমূহ হিসাব করে যাকাত আদায় করে দিতে হবে।
আল বাহরুর রায়েক ২/২০৭; ফাতাওয়া দারুল উলুম ৬/৬১
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
← পূর্ববর্তী
শ্রমিক ও কর্মচারীদেরকে যাকাতের টাকা দেওয়া যাবে কি
পরবর্তী →