যাকাতের নেসাবের সাথে বছরের মাঝখানে টাকা যুক্ত হলে কি উক্ত টাকার যাকাত আদায় করতে হবে?
প্রশ্ন (১৩৭৬৬) : আমার একটি ব্যবসা আছে। গত বছর মার্চ মাস থেকে আমার যাকাত-বর্ষ শুরু হয়েছে। তখন ব্যবসার পণ্য-মূল্য ও নগদ টাকা মিলিয়ে আমার কাছে সর্বমোট চার লক্ষ টাকা ছিল। ধীরে ধীরে আামর ব্যবসায় উন্নতি হয়েছে। এখন যাকাত-বর্ষ পূর্ণ হওয়ার সময় ক্যাশ টাকা ও পণ্য মূল্য মিলিয়ে প্রায় আট লক্ষ টাকার সম্পদ আমার মালিকানায় আছে। জানার বিষয় হল, বছরের মাঝখানে আমার যে আয় হয়েছে সেগুলোর হিসাব কীভাবে করব?
প্রশ্ন
আমার একটি ব্যবসা আছে। গত বছর মার্চ মাস থেকে আমার যাকাত-বর্ষ শুরু হয়েছে। তখন ব্যবসার পণ্য-মূল্য ও নগদ টাকা মিলিয়ে আমার কাছে সর্বমোট চার লক্ষ টাকা ছিল। ধীরে ধীরে আামর ব্যবসায় উন্নতি হয়েছে। এখন যাকাত-বর্ষ পূর্ণ হওয়ার সময় ক্যাশ টাকা ও পণ্য মূল্য মিলিয়ে প্রায় আট লক্ষ টাকার সম্পদ আমার মালিকানায় আছে। জানার বিষয় হল, বছরের মাঝখানে আমার যে আয় হয়েছে সেগুলোর হিসাব কীভাবে করব?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনাকে পূর্ণ আট লক্ষ টাকারই যাকাত দিতে হবে। কেননা যাকাত বর্ষের মাঝেও যা আয় হয় সব মিলে বছরের শেষ দিনে যা থাকে সবটার উপর যাকাত ফরয হয়।
-মুসান্নাফে আবদুর রাযযাক, হাদিস: ৭০৪১; মাবসূত, সারাখসী ২/১৬৫; কিতাবুল আসল ২/৮৯; হেদায়া, ফাতহুল কাদীর ২/১৪৭-১৪৮; কিতাবুল হুজ্জাহ ১/৩০৯; শরহু মুখতাসারিত তহাবী ২/৩১৯-৩২৩; বাদায়েউস সানায়ে ২/৯৬; ইলাউস সুনান ৯/৪৮-৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=31515&preview=true
← পূর্ববর্তী
কেউ যদি শৈশবে হজ্ব আদায় করে তাহলে কি বড় হওয়ার পর তাকে আবার হজ্ব আদায় করতে হবে?
পরবর্তী →