যাকাত

মাদরাসা কমিটি কাউকে আমেল হিসেবে নিয়োগ দিলে সে কি আমেল হিসেবে গণ্য হবে

প্রশ্ন (১৩২৯) : আমাদের মাদরাসা পরিচালনা কমিটি যাকাত উশুল করার জন্য এক ব্যক্তিকে আমেল হিসেবে নিয়োগ দিয়েছে। আমি জানতে চাচ্ছি, মাদরাসা কমিটি কর্তৃক কাউকে আমেল হিসেবে নিয়োগ দেওয়া যাবে কি? নিয়োগ দেওয়া গেলে তার উপর আমেলের বিধি বিধান আরোপিত হবে কি?

আমেল কাকে বলে

প্রশ্ন (১৩২১) : যাকাতের অন্যতম একটি খাত ‘আমেল’ সম্পর্কে বিস্তারিত জানতে চাচ্ছি।

৩ ভরি স্বর্ণ ও ২০ হাজার টাকা থাকলে কি যাকাত ফরজ হবে

প্রশ্ন (১৩১৯) : আমি জানি যে সাড়ে ৭ ভরি স্বর্ণ থাকলে যাকাত ফরজ হয়। এখন আমার স্ত্রীর কাছে ৩ ভরি স্বর্ণ ও ২০০০ হাজার টাকা আছে। তার উপর কি যাকাত ফরজ হবে?

ওশর কাদের প্রাপ্য

প্রশ্ন (১২৪৯) : ইসলামি রাষ্ট্রে জমির উৎপাদিত ফসল থেকে যে একদশমাংশ অর্থাৎ ওশর নেওয়া হয়, তা কাদের প্রাপ্য? যে কাউকে তা দেওয়া যাবে, না তা ব্যয়ের নির্দিষ্ট খাত আছে?

মসজিদে কি যাকাতের টাকা ব্যয় করা যায়

প্রশ্ন (১২৩২) : আমার নিকট ফকিররা এসে চাল বা খাবার চাইলে কখনো চাল দেই, কখনো খাবার দেই, কখনো টাকা দেই। তদ্রূপ কখনো কখনো মসজিদ থেকে দান সদকার জন্য লোক এলে টাকা, চাল, নারিকেল, সুপারি ইত্যাদি দান করি। দেওয়ার সময় নারিকেল, সুপারি ইত্যাদির আনুমানিক মূল্য ধরি এবং সেই মূল্য ও দান করা টাকা যাকাত হিসেবে আদায়ের নিয়ত করি। জানতে চাই, এভাবে কি আমার যাকাত আদায় হয়?

ব্যবসায় বিনিয়োগকৃত টাকার যাকাত আদায় কীভাবে করবে

প্রশ্ন (৮৮০) : এক ব্যক্তি ফেব্রুয়ারি মাসে তিন লক্ষ টাকা নিয়ে মুদী ব্যবসা শুরু করে। এপ্রিল মাসে একই ব্যবসায় আরো দুই লক্ষ টাকা বিনিয়োগ করে। এরপর জুলাই মাসে আরো তিন লক্ষ টাকা বিনিয়োগ করে। মোট ছয় মাসে তিনবারে আট লক্ষ টাকা বিনিয়োগ করে। আগামী বছর সে কীভাবে যাকাত আদায় করবে?

কুরআন হাদিস থেকে উশরের প্রমাণ কী

প্রশ্ন (৮৫৩) : আমরা শুনে আসছি, সম্পদের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত দিতে হয়। কিন্তু উশরের কথা তো কখনো শুনিনি। উশরের বিষয়টি কি কুরআন-হাদিস দ্বারা প্রমাণিত?

যাকাতের টাকা দিয়ে এতিমদের শিক্ষকদের বেতন দেওয়া যাবে কি

প্রশ্ন (৮০৫) : যাকাতের টাকা যা গোরাবা ফান্ডে দেয়া হয়, তা দ্বারা এতিমদের শিক্ষকগণের বেতন দেয়া যাবে কি? বা এতিমদের শিক্ষকগণ নিজেরা খরচ করতে পারবেন কি?

যাকাতের টাকা হকদারদেরকে দেওয়ার পূর্বে অন্য কোনো ব্যবসায় খাটানো যাবে কি

প্রশ্ন (৭৪৮) : আমাদের একটি সংগঠন রয়েছে। যার বিভিন্ন ফান্ডের মধ্যে দুইটি ফান্ড হলো, কল্যাণ ফান্ড ও বিনিয়োগ ফান্ড। কল্যাণ ফান্ডে যাকাত, দান, সদকা ইত্যাদির টাকাও সংগ্রহ করা হয় ও গরিবদের মাঝে বিতরণ করা হয়। আমাদের কল্যাণ ফান্ডে বেশ কিছু টাকা জমা আছে। এখন প্রশ্ন হলো, কল্যাণ ফান্ডের টাকা যার মধ্যে যাকাতের টাকাও আছে তা দিয়ে ব্যবসা বা বিনিয়োগ করে তা বৃদ্ধি করা যাবে কি?