Feature

সৎ মাকে যাকাত দেওয় যাবে কি

প্রশ্ন (৫৫৯) : সৎ মাকে যাকাত দেওয় যাবে কি?

প্রশ্ন

সৎ মাকে যাকাত দেওয় যাবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

সৎ মা যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয় তাহলে তাকে যাকাত দেওয়া যাবে। এতে কোনো সমস্যা হবে না।

আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেন,

‘যাকাত হলো কেবল নিঃস্ব, অভাবগ্রস্ত, যাকাত উশুলকারী ও যাদের চিত্ত আকর্ষণ (যাদের হৃদয় সদ্য সত্য গ্রহণ করেছে) প্রয়োজন তাদের হক এবং তা দাস মুক্তির জন্য, ঋণগ্রস্তদের জন্য, আল্লাহ্‌র পথে জেহাদকারীদের জন্য ও মুসাফিরদের জন্য, এই হলো আল্লাহ্‌র নির্ধারিত বিধান। আল্লাহ্‌ সর্বজ্ঞ প্রজ্ঞাময়।’ [সূরা তওবা, আয়াত: ৬০]

ফাতাওয়া তাতারখানিয়া ২/২৭৩; বাদায়েউস সানায়ে ২/১৬২; ফাতহুল কাদীর ২/২০৯; ফাতাওয়া হিন্দিয়া ১/১৮৮; আদ্দুররুল মুখতার ২/৩৪৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: http://www.drkhalilurrahman.com/?p=3197&preview=true