অনুসন্ধান

সরকারি কারেন্ট দিয়ে ব্যাডমিন্ট খেলা যাবে কি

প্রশ্ন (৬১১৫) : শীতকালে রাতের বেলা আমরা ব্যাডমিন্ট খেলে থাকি। সরকারি ট্রান্সমিটার থেকে লাইন টেনে লাইট জ্বালানোর ব্যবস্থা করা হয়। জানতে চাচ্ছি, এভাবে সরকারি লাইন দিয়ে লাইট জ্বালিয়ে খেলা যাবে কি?

সেজদার পরিবর্তে সাহু সেজদা দিলে হবে কি

প্রশ্ন (৬১১২) : আমি একবার মাগরিবের নামাজে সময় কম থাকার কারণে তাড়াহুড়া করতে গিয়ে একটি সেজদা ছুটে যায়। নামাজের শেষে স্মরণ হওয়ায় সাহু সেজদা করে নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ হয়েছিল কি?

সকল সম্পত্তি বিক্রি করে ব্যাংকে টাকা রাখলে যাকাত আসবে কি

প্রশ্ন (৬১১১) : এক ব্যক্তি তার যাবতীয় সম্পত্তি বিক্রি করে ৫০ লক্ষ টাকা ব্যাংকে জমা রেখেছে। সেখান থেকে সে তার পরিবারের জন্য ব্যয় করে। এছাড়া তার আর কোনো সম্পদ নেই। জানতে চাচ্ছি, উক্ত টাকার উপর যাকাত আসবে কি?

লাশ দীর্ঘক্ষণ পানিতে থাকলে কি গোসল দিতে হয় না

প্রশ্ন (৬১১০) : আমাদের এলাকায় নিখোঁজ থাকার ৩ দিন পর এলাকার পরিত্যক্ত পুকুর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। কিছু লোক বলে, যেহেতু তার লাশ তিনদিন পানিতে ছিল তাই তাকে গোসল দিতে হবে না। জানতে চাচ্ছি, তাদের কথা কতটুকু সঠিক?

রাসূল আলাদা নন- এমন আকীদা ধারণকারীর পিছনে নামাজ হবে কি

প্রশ্ন (৬১০৫) : এলাকার এক মসজিদের ইমাম সাহেবের আকীদা হল, রাসূল আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে আলাদাও নন। জানতে চাচ্ছি, এমন আকীদাধারীর পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?

রাস্তায় বসা কি নিষেধ

প্রশ্ন (৬১০৩) : একটি হাদিসে দেখতে পেলাম, রাসূল (সা.) রাস্তায় বসতে নিষেধ করেছেন। জানতে চাচ্ছি, রাস্তায় বসলে কি তাহলে গুনাহ হবে?

রাস্তায় বাম দিক দিয়ে চললে কি গুনাহ হবে

প্রশ্ন (৬১০২) : বর্তমানে বাংলাদেশে সরকারি নিয়ম হল, রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালানো। জানতে চাচ্ছি, সরকারি নিয়ম মানতে গিয়ে যদি রাস্তার বাম দিক দিয়ে গাড়ি চালানো হয় তাহলে কি গুনাহ হবে?

রাস্তা বন্ধ করে মাহফিল করা কতটুকু শরিয়ত সম্মত

প্রশ্ন (৬১০১) : আমাদের এলাকায় প্রতিবছর রাস্তা বন্ধ করে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার লোকদের অনেক কষ্ট হয়। জানতে চাচ্ছি, এভাবে রাস্তা বন্ধ করে মাহফিলের আয়োজন করা কতটুকু শরিয়ত সম্মত?

রুকুতে গিয়ে তাহরীমা শেষ হলে নামাজ হবে কি

প্রশ্ন (৬১০০) : একদিন মসজিদে গিয়ে ইমামকে রুকু অবস্থায় পাই। ইমাম সাহেব রুকু থেকে উঠে যাওয়ার আশংকায় তাকবীরে তাহরীমা বলতে বলতে রুকুতে যাই। রুকুতে গিয়ে তাহরীমা শেষ হয়। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজটি কি হয়েছিল?

রুকু ছুটে গেলে কি সাহু সেজদা দিলে নামাজ হবে

প্রশ্ন (৬০৯৯) : কিছুদিন আগে এশার নামাজ পড়া অবস্থায় তৃতীয় রাকাতে তাকবীর বলে রুকুতে না গিয়ে সেজদায় চলে যাই এবং যথারীতি নামাজ শেষে সাহু সেজদা দেই। জানতে চাচ্ছি, আমার নামাজ কি হয়েছিল?

মুসাফির ভুলে চার রাকাত পড়ে ফেললে কি গুনাহগার হবে

প্রশ্ন (৬০৯৭) : কিছুদিন আগে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম। এশার নামাজ পড়া অবস্থায় আমার কসর করার কথা মনে ছিল না। ফলে চার রাকাত পড়ে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি আমার গুনাহ হবে?