অনুসন্ধান

মুসাফির ভুলে দ্বিতীয় রাকাতে বৈঠক না করলে নামাজ হবে কি

প্রশ্ন (৬০৯৫) : আমি একবার সফর অবস্থায় যোহরের নামাজ আদায় করছিলাম। কসরের কথা মনে ছিল না। ভুলে দ্বিতীয় রাকাতে বসিনি। চতুর্থ রাকাতে স্মরণ হওয়ায় সাহু সেজদার মাধ্যমে নামাজ শেষ করি। জানতে চাচ্ছি, আমার সেদিনের নামাজ কি হয়েছিল?

বৈঠক না করে দাঁড়িয়ে গেলে কি আবার বসতে হবে

প্রশ্ন (৬০৯২) : ইমাম সাহেব যদি নামাজে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যায়। এরপর মুক্তাদীরা লোকমা দেয় তাহলে ইমাম সাহেব পুনরায় ফিরে আসবেন, নাকি দাঁড়িয়েই থাকবেন?

ভোট দেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৯১) : বর্তমানে গণতান্ত্রিক উপায়ে যে নির্বাচন হচ্ছে তাতে ভোট দেওয়া শরিয়ত সম্মত হবে কি?

বিক্রেতা পণ্যের ত্রুটি বাবদ টাকা ফেরত দিলে তা গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৬০৮৭) : বিছুদিন আগে দোকান থেকে একটি পণ্য ক্রয় করার পর তাতে ত্রুটি দেখতে পাই। তখন বিক্রেতা কিছু টাকা ফেরত দিয়ে পণ্যটি রেখে দিতে বলে। আমি তা রেখে দেই। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি বৈধ হয়েছে?

বাধ্য হয়ে জুনুবি অবস্থায় আজান দিলে করণীয় কী

প্রশ্ন (৬০৮৩) : ফজরের সময় গোসল ফরজ থাকা অবস্থায় মসজিদের টাংকিতে ছিল না। তাই গোসল করা ছাড়াই আজান দেই। জানতে চাচ্ছি, আজান কি আদায় হয়েছিল? উক্ত ক্ষেত্রে করণীয় কী ছিল?

ফল একটু বড় হওয়ার পর ক্রয় করে গাছে রেখে দেওয়া যাবে কি

প্রশ্ন (৬০৮১) : আমাদের একটি আম বাগান আছে। আম একটু বড় হওয়ার পর পাইকাররা এসে বর্তমান বাজারমূল্য হিসেবে গাছের সব ফলের একটি মোট মূল্য নির্ধারণ করে আংশিক পরিশোধ করে। কিন্তু ফল গাছেই থেকে যায়। পরবর্তীতে ফল পরিপক্ক হলে তা পেড়ে নেয় এবং বাকি মূল্য পরিশোধ করে। জানতে চাচ্ছি, এভাবে ক্রয় বিক্রয় কি শুদ্ধ হচ্ছে?

ফরজ হজ্ব আদায়ের কসম করলে তা সংঘটিত হয় কি

প্রশ্ন (৬০৮০) : আমি কসম করেছিলাম যে, আমি এ বছর আমার ফরজ হজ্ব আদায় করব। কিন্তু কিছু বিশেষ কারণে এ বছর হজ্ব আদায় করতে পারিনি। জানতে চাচ্ছি, উক্ত কসম কি সংঘটিত হয়েছিল?

ফুডপান্ডার মূল্যছাড়ের মালিক কে হবে

প্রশ্ন (৬০৭৮) : আমার বড় ভাই কিছুদিন আগে আমাকে হোটেল থেকে দুপুরের খাবার আনার জন্য ৫০০ টাকা দেন। আমি সরাসরি হোটেল থেকে খাবার না কিনে ফুডপান্ডার মাধ্যমে খাবার অর্ডার করি। এতে হোটেলের চেয়ে ৫০ টাকা কমে খাবার পাই। জানতে চাচ্ছি, এই ৫০ টাকা আমি নিতে পারব কি?

ফেসবুকে দোয়া চাওয়া যাবে কি

প্রশ্ন (৬০৭৬) : অনেক সময় আমরা ফেসবুকের মাধ্যমে বিভিন্ন বিষয়ে দোয়া চেয়ে থাকি। জানতে চাচ্ছি, এভাবে ফেসবুকের মাধ্যমে দোয়া কতটুকু বৈধ?