অনুসন্ধান

সৎ শ্বশুরের সাথে দেখা করা যাবে কি

প্রশ্ন (৬১৩৪) : আমার স্বামীর আসল পিতা মারা যাওয়ার পর আমার শাশুড়ি আবার বিয়ে করেছেন। জানতে চাচ্ছি, আমার স্বামীর সৎ বাবার সাথে আমি দেখা দিতে পারব কি?

শরিয়তের বিধান সম্পর্কে অজ্ঞতার কারণে নামাজের কাযা লাগবে কি

প্রশ্ন (৬১৩৩) : জনৈক ব্যক্তি মুসলমান হওয়ার পর শরিয়তের বিধি বিধান সম্পর্কে অজ্ঞ ছিল। কারণ, সে এমন এক এলাকায় বাস করত যেখানে ইসলাম সম্পর্কে জানার কোনো মাধ্যম ছিল না। ৫ বছর পর তার ইসলাম সম্পর্কে জানার সুযোগ হয়। এখন সে শরিয়তের বিধান যথাযথভাবে মানার চেষ্টা করছে। প্রশ্ন হল, ৫ বছরের নামাজ রোজার কি কাযা করতে হবে?

স্ত্রীকে তালাক গ্রহণের ক্ষমতা দিলে একমাস পর তালাক নিতে পারবে কি

প্রশ্ন (৬১৩২) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে এই বলে তালাক গ্রহণের ক্ষমতা দেয় যে, তোমাকে তালাক তালাক গ্রহণের ক্ষমতা দিলাম। মনে চাইলে তালাক নিয়ে চলে যেতে পার। কিন্তু স্ত্রী তাৎক্ষণিক তালাক না নিয়ে একমাস পর মেসেজের মাধ্যমে তালাক নেয়। জানতে চাচ্ছি, এতে কি তালাক পতিত হবে?

স্ত্রী তালাক দিয়ে বিয়ে করলে শুদ্ধ হবে কি

প্রশ্ন (৬১৩১) : জনৈকা নারী পরকিয়ায় লিপ্ত। সে কোর্টের মাধ্যমে তার স্বামীকে তালাক দিয়ে সাথে সাথে অবৈধ প্রেমিককে বিয়ে করে। জানতে চাচ্ছি, এই বিয়ে বৈধ হয়েছে কি?

স্ত্রী বিয়েপূর্ব যিনার কথা স্বীকার করলে তালাক দিতে হবে কি

প্রশ্ন (৬১৩০) : জনৈক ব্যক্তির স্ত্রী বিয়ের আগে যিনায় লিপ্ত ছিল। বিয়ের পর নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে তওবা করেছে। তার স্বামীর কাছেও সবকিছু স্বীকার করেছে। উক্ত ব্যক্তি জানতে চাচ্ছে, এখন তার করণীয় কী? সে স্ত্রীকে রাখবে, নাকি ছেড়ে দিবে?

স্ত্রীর দিকে সম্পৃক্ত করা ছাড়া তালাক পতিত হবে কি

প্রশ্ন (৬১২৮) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়া করে ঘর থেকে বের হয়ে যায়। ঘর থেকে বের হওয়ার সময় বলে, তালাক, তালাক, তালাক। তবে তালাক শব্দকে তার স্ত্রীর দিকে সম্পৃক্ত করেনি এবং এই শব্দ উচ্চারণ করার সময় তার তালাকের নিয়তও ছিল না। এখন সে জানতে চাচ্ছে, তার স্ত্রীকে কি তালাক হয়ে গিয়েছে?

গোসলের পর যোনী দিয়ে বীর্য বের হলে পুনরায় গোসল করতে হবে কি

প্রশ্ন (৬১২৫) : সহবাসের পর গোসল করা হলে সেই গোসলের পর যদি স্ত্রীর যোনী দিয়ে স্বামীর বীর্য বের হয়ে আসে তাহলে স্ত্রীর উপর পুনরায় গোসল ফরজ হবে কি?

৬ ছেলে ও এক মেয়ে এবং তিন মেয়ের মাঝে সম্পদ কিভাবে বণ্টন হবে

প্রশ্ন (৬১২০) : এক ব্যক্তি মারা গিয়েছে। সে দুই বিয়ে করেছে। তার প্রথম ঘরে ৬ ছেলে ও এক মেয়ে আছে। আর দ্বিতীয় ঘরে তিন মেয়ে আছে। জানতে চাচ্ছি, তাদের মাঝে সম্পদ কিভাবে বণ্টিত হবে? উল্লেখ্য, এরা ছাড়া উক্ত মৃত ব্যক্তির আর কোনো ওয়ারিস নাই।