Feature

ভূমিকম্পের সময় করণীয় কী

প্রশ্ন (৬০৯৬) : ভূমিকম্পের সময় করণীয় কী?

প্রশ্ন

ভূমিকম্পের সময় করণীয় কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

বিপদাপদে শরিয়তের বিধান হল, নফল নামাজ পড়া, দোয়া ও ইস্তেগফার পাঠ করা। ভূমিকম্পও যেহেতু একটি বিপদ, তাই এসময়ও নফল নামাজ ও দোয়া-ইস্তেগফার পাঠ করা যেতে পারে। হাদিস শরিফে এসেছে,

عَنِ ابْنِ عَبَّاسٍ: ‌أَنَّهُ ‌صَلَّى ‌فِي ‌زَلْزَلَةٍ ‌بِالْبَصْرَةِ

‘ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, তিনি বসরায় ভূমিকম্পের সময় নফল নামাজ পড়েছিলেন।’ [সুনানে কুবরা, বায়হাকী, হাদিস: ৬৩৮২]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/14631/article-details.html