রাসূল আলাদা নন- এমন আকীদা ধারণকারীর পিছনে নামাজ হবে কি
প্রশ্ন (৬১০৫) : এলাকার এক মসজিদের ইমাম সাহেবের আকীদা হল, রাসূল আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে আলাদাও নন। জানতে চাচ্ছি, এমন আকীদাধারীর পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?
প্রশ্ন
এলাকার এক মসজিদের ইমাম সাহেবের আকীদা হল, রাসূল আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে আলাদাও নন। জানতে চাচ্ছি, এমন আকীদাধারীর পিছনে নামাজ পড়তে কোনো সমস্যা আছে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
রাসূল (সা.) আল্লাহ নন, কিন্তু আল্লাহ থেকে আলাদও নন- এমন আকীদা কুফরী আকীদা। যে ব্যক্তি এই আকীদা রাখবে সে কাফের হয়ে যাবে। আর কাফেরের পিছনে নামাজ হওয়ার প্রশ্নই উঠে না।
সুতরাং উক্ত ইমামকে ঈমান নবায়ন করে নিতে হবে। অন্যথায় তার পিছনে নামাজ কোনোক্রমেই শুদ্ধ হবে না।
ফাতহুল বারী ১৩/৪৭৫; উসুলুদ দ্বীন, ইমাম রাজী, পৃ. ৪৪; শরহে আকাইদ, পৃ. ১৬১; আল বাহরুর রায়েক ১/৬১০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/14649/article-details.html
← পূর্ববর্তী
রাস্তায় কি ডান দিক দিয়ে চলাচল করতে হয়
পরবর্তী →