কুরআন

কুরআন কি সেলফের উপরের তাকে রাখতে হবে

প্রশ্ন (১০২৯১) : সেলফের সবচেয়ে উপরের তাকে কি কুরআন মাজিদ রাখতে হবে? এক্ষেত্রে দেখা যায়, সেলফের উপরের তাকে রাখলে কুরআনের ধূলোবালি বেশি পড়ে। আবার এক তাক নিচে রাখলে কুরআনের উপর অন্যান্য বই রাখা হয়।

খালি মাথায় কুরআন তেলাওয়াত কি নিষেধ

প্রশ্ন (১০০৬৮) : আমার এক আত্মীয় বললেন, খালি মাথায় কুরআন তেলাওয়াত নিষেধ। বরং মাথায় টুপি দিয়ে কুরআন তেলাওয়াত করতে হবে। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?

সফরে কুরআন বহন করব কিভাবে

প্রশ্ন (৯৯০৭) : আমি ঢাকা থেকে বরিশাল যাব। আমার ব্যক্তিগত কুরআন মাজিদ সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। জানতে চাচ্ছি, কিভাবে নিয়ে গেলে কুরআনের অসম্মান হবে না?