কুরআন

কুরআন তিলাওয়াতের সময় আযান হলে করণীয়।

প্রশ্ন (১১৫৬৩) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি মাগরিবের নামাযের পরে কুরআন তিলাওয়াত করি। প্রায় সময় দেখা যায় তিলাওয়াত করতে করতে এশার আযানের সময় হয়ে যায়। আমি তিলাওয়াতরত অবস্থায় মুয়াজ্জিন আযান দিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমার কী করণীয়? তিলাওয়াত অব্যহত রাখা উচিত, নাকি তিলাওয়াত বন্ধ করে আযানের জবাব দেওয়া উচিত?

কুরআন তিলাওয়াতের সময় কেউ সালাম দিলে কি জবাবা দেওয়া আবশ্যক?

প্রশ্ন (১১৫৫৬) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন হাফেজে কুরআন। রাস্তা-ঘাটে চলাফেরার সময় আমি কুরআন কারীম তিলাওয়াত করি। তিলাওয়াতরত অবস্থায় অনেকেই সালাম দেয়। এ অবস্থায় আমি কি তিলাওয়াত বন্ধ করে সালামের জবাব দেব, নাকি জবাব না দিয়ে তিলাওয়াত চালিয়ে যাব?

একই রাকাতে কি কুরআনের বিভিন্ন সূরা থেকে তিলাওয়াত করা যাবে?

প্রশ্ন (১১৫৫২) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন হাফেয। সুন্নত ও নফল নামাযে কুরআন কারীম খতম করার নিয়ত করেছি। মাঝে মাঝে এমন হয় যে, সূরা ফাতেহা পড়ার পর কোনো একটা সূরা পড়া শুরু করি। এক দুই আয়াত তিলাওয়াত করার পর খতমের কথা মনে হলে ঐ সূরা ছেড়ে খতমের জায়গা থেকে পড়ি। এটা করা কি ঠিক আছে?

ওযু না থাকলে কি গায়ের কাপড় দিয়ে কুরআন মাজীদ ধরা যাবে?

প্রশ্ন (১১৫২৩) : প্রায় সময় কুরআন মাজীদের কপি (মুসহাফ) এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে রাখতে হয়। সবসময় তো আর ওযু থাকে না। ওযু না থাকা অবস্থায় কি কাঁধে জড়ানো রুমালের কিনারা দ্বারা কুরআন মাজীদ ধরা যাবে?

তারাবীর নামাযে রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৯৩) : আগে আমি তারাবীর নামায পড়ানোর সময় রুকু-সিজদায় তাসবীহ না পড়ে দ্বিতীয় রাকাতের পড়া তিলাওয়াত করতাম। মুহতারামের কাছে আমি জানতে চাই, এভাবে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে কুরআন তিলাওয়াত করলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।

পুরাতন কুরআন পুড়ালে গুনাহ হবে কি

প্রশ্ন (১০৬৯৭) : আমি অনেক আগে একবার এক ব্যক্তির সাথে কুরআনের কিছু কপি পুড়িয়েছিলাম। কপিগুলো অনেক পুরাতন ও পড়া অনুপযুক্ত ছিল। জানতে চাচ্ছি, এতে কি আমার গুনাহ হয়েছিল?

মসজিদে কুরআন শিক্ষার আসর করা যাবে কি

প্রশ্ন (১০৫১৮) : আমি আমার মসজিদে বয়স্কদের জন্য কুরআন শিক্ষার আসরের আয়োজন করতে চাচ্ছি। প্রশ্ন হল, এটা কি আমার জন্য বৈধ হবে? তারা যদি আমাকে পারিশ্রমিক দেয় তাহলে তা নেওয়া যাবে কি?

ভিন্ন মাযহাবের ইমাম কুরআন দেখে পড়লে কী করবে

প্রশ্ন (১০৪৩৩) : আমি সৌদী প্রবাসী। এখানে মসজিদে ভিন্ন মাযহাবের ইমাম নামায পড়িয়ে থাকে। তিনি মাঝে মাঝে দেখে কুরআন তেলাওয়াত করেন। জানতে চাচ্ছি, তিনি যখন দেখে তেলাওয়াত করেন তখন কি তার পিছনে ইকতেদা করলে সহিহ হবে?