Feature

তারাবীর নামাযে রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করা জায়েয আছে কি?

প্রশ্ন (১১৪৯৩) : আগে আমি তারাবীর নামায পড়ানোর সময় রুকু-সিজদায় তাসবীহ না পড়ে দ্বিতীয় রাকাতের পড়া তিলাওয়াত করতাম। মুহতারামের কাছে আমি জানতে চাই, এভাবে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে কুরআন তিলাওয়াত করলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।

প্রশ্ন

আগে আমি তারাবীর নামায পড়ানোর সময় রুকু-সিজদায় তাসবীহ না পড়ে দ্বিতীয় রাকাতের পড়া তিলাওয়াত করতাম। মুহতারামের কাছে আমি জানতে চাই, এভাবে রুকু-সিজদায় তাসবীহ না পড়ে কুরআন তিলাওয়াত করলে নামাযের কি কোনো ক্ষতি হয়? জানিয়ে বাধিত করবেন।

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

রুকু অথবা সিজদায় কুরআন তিলাওয়াত করা মাকরূহে তাহরীমী। হাদীস শরীফে রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করতে নিষেধ করা হয়েছে। হযরত আলী (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন-

نَهَانِي رَسُولُ اللهِ صَلّى اللهُ عَلَيْهِ وَسَلّمَ أَنّ أَقْرَأَ رَاكِعًا أَوْ سَاجِدًا.

রাসূল (সা.) আমাকে রুকু ও সিজদা অবস্থায় কুরআন পড়তে নিষেধ করেছেন। (সহিহ মুসলিম, হাদিস ৪৮০)

সুতরাং রুকু-সিজদায় কুরআন তিলাওয়াত করা নাজায়েয হয়েছে। ভবিষ্যতে এ থেকে বিরত থাকা আবশ্যক।

-আলবাহরুর রায়েক ২/৯৭; আলইখতিয়ার ১/২৪৯; হালবাতুল মুজাল্লী ২/২৮৮, ৪৪৪; আলমুহীতুল বুরহানী ২/৩১৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৭৭

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/26078/article-details.html