সফরে কুরআন বহন করব কিভাবে
প্রশ্ন (৯৯০৭) : আমি ঢাকা থেকে বরিশাল যাব। আমার ব্যক্তিগত কুরআন মাজিদ সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। জানতে চাচ্ছি, কিভাবে নিয়ে গেলে কুরআনের অসম্মান হবে না?
প্রশ্ন
আমি ঢাকা থেকে বরিশাল যাব। আমার ব্যক্তিগত কুরআন মাজিদ সাথে করে নিয়ে যেতে চাচ্ছি। জানতে চাচ্ছি, কিভাবে নিয়ে গেলে কুরআনের অসম্মান হবে না?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরআনের মর্যাদা বজায় রাখা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এটিই তাকওয়ার পরিচায়ক। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
‘যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিঃসন্দেহে তা অন্তরের তাকওয়া থেকেই।’ [সূরা হজ্ব, আয়াত: ৩২]
কাজেই এক্ষেত্রে আপনি কোনো পবিত্র কাপড় দিয়ে ভালোভাবে মুড়িয়ে তা ব্যাগে নিতে পারেন। তবে লক্ষ্য রাখতে হবে, ব্যাগে যেন কোনোভাবে পা না লাগে।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/22650/article-details.html
← পূর্ববর্তী
মোবাইলের কুরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কি
পরবর্তী →