Feature

ভুলে কুরআন ধরলে কাফফারা দিতে হবে কি

প্রশ্ন (১০১১৯) : ভুলে হায়েয অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে ফেললে কোনো কাফফারা দিতে হবে কি?

প্রশ্ন

ভুলে হায়েয অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করে ফেললে কোনো কাফফারা দিতে হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

হায়েয অবস্থায় কুরআন মাজিদ স্পর্শ করা হারাম ও কবীরা গুনাহের অন্তর্ভুক্ত। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

لَا يَمَسُّهُ إِلَّا الْمُطَهَّرُونَ

‘পবিত্রতা অর্জনকারী ব্যতীত কেউ তা (কুরআন) স্পর্শ করতে পারে না।’ [সূরা ওয়াকেয়া, আয়াত: ৭৯]

তবে কেউ ভুলে স্পর্শ করে ফেললে তার জন্য কোনো কাফফারার বিধান নেই। বরং আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে হবে।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/23150/article-details.html