দুই বছরের চেয়ে কম বয়সী গরু দিয়ে কুরবানী করলে কি উক্ত কুরবানী সহিহ হবে?
প্রশ্ন (১৩৪৮৮) : আমার বাবার গরুর খামার আছে। একটি গরুর বয়স দুই বছর পূর্ণ হয়নি। কিন্তু মোটা তাজা হওয়ার কারণে দুই বছর বয়সী গরুর চেয়েও বড় মনে হয়। এক ব্যক্তি বলল ঐ গরু দ্বারা কুরবানী সহিহ হবে। তাই তা দিয়ে আমি কুরবানী দিই। আমাদের মসজিদের ইমাম সাহেব বিষয়টি জানতে পেরে বললেন ঐ গরু দ্বারা আপনার কুরবানী সহিহ হয়নি। জানতে চাই বাস্তবেই কি আমার কুরাবনী সহিহ হয়নি? যদি না হয় তাহলে এখন আমার করণীয় কী?