আকীকা

কুরবানি না করে আকীকা দিলে গুনাহ হবে কি

প্রশ্ন (৫৮৮৮) : আমার উপর কুরবানি আবশ্যক। আবার আমার সন্তানের আকীকাও দেওয়া হয়নি। কুরবানি অথবা আকীকা, দু’টির যে কোনো একটি দেওয়ার সামর্থ্য আমার আছে। দু’টি এক সাথে দেওয়ার সামর্থ্য নেই। জানতে চাচ্ছি, আমি কি কুরবানি না করে আকীকা করব?

আকীকার পশুর মাংস কি পিতা মাতা খেতে পারে না

প্রশ্ন (৫২৫৪) : কিছুদিন আগে আমি আমার সন্তানের আকীকা দেই। তখন আমার এক আত্মীয় বলল, আকীকার মাংস সন্তানের পিতা মাতা খেতে পারবে না। অন্যরা খেতে পারবে। প্রশ্ন হল, এ ব্যাপারে শরিয়তের বিধান কী?

মৃত ব্যক্তির আকীকা করতে হবে কি

প্রশ্ন (৫২২৮) : আমার এক মামার আকীকা করা হয়নি। তিনি এ বছর কুরবানীর সময় তার আকীকা করতে চেয়েছিলেন। কিন্তু কুরবানী ঈদের এক মাস আগেই তার ইন্তেকাল হয়। জানতে চাচ্ছি, তার উক্ত আকীকা কি করতে হবে?

মৃত বাচ্চার আকীকা করতে হবে কি

প্রশ্ন (৪৯৭৮) : আমার এক আত্মীয়ের একটি ছেলে ভূমিষ্ট হওয়ার কিছুক্ষণ পর মারা যায়। জানতে চাচ্ছি, সেই বাচ্চার আকীকা করতে হবে কি?

আকীকা না করলে কি কুরবানী দেওয়া যায় না

প্রশ্ন (৪০৮১) : ছোটকালে আমার আকীকা করা হয়নি। আমার এক আত্মীয় বললেন, আকীকা করা না হলে কুরবানী করা আবশ্যক হয় না। আগে আকীকা করতে হয় তারপর কুরবানী করা যায়। আমি এখন নেসাব পরিমাণ মারের মালিক। জানতে চাচ্ছি, আমার উপর কি কুরবানী আবশ্যক হবে না?

ছেলের আকীকা একটি ছাগল দ্বারা দেওয়া যাবে কি

প্রশ্ন (৩৬০২) : আল্লাহ তাআলা আমাকে একটি ছেলে সন্তান দান করেছেন। আমি চাচ্ছি তার আকীকা করতে। আমি শুনেছি, ছেলেদের আকীকা দু’টি ছাগল দ্বারা করার নিয়ম। কিন্তু আমি আর্থিকভাবে কিছুটা অসচ্ছল তাই একটি ছাগল দ্বারা করতে চাচ্ছি। প্রশ্ন হল, ছেলের আকীকা একটি ছাগল দ্বারা করলে তা আদায় হবে কি?

আকীকার পশুর গোশত কি রান্না করে অন্যকে খাওয়ানো জরুরি

প্রশ্ন (২৬৪৭) : কিছুদিন আগে আমার এক বন্ধু বলল, আকীকার গোশত মানুষকে হাদিয়া দেওয়া যায় না। বরং কাউকে দিতে হলে রান্না করে খাওয়াতে হবে। আমি কিছুদিন পর আমার ভাতিজির আকীকা করব। এখন প্রশ্ন হল, আমার বন্ধুর কথাটি কি সঠিক? কাউকে আকীকার গোশত দিতে হলে কি রান্না করে খাওয়াতে হবে?