Feature

রাসূল (সা.) এর কি আকীকা করা হয়েছিল

প্রশ্ন (৬৫০৭) : আমার মনে একটি প্রশ্ন জেগেছে। আমরা তো আকীকা করি। রাসূল (সা.)-এর কি আকীকা করা হয়েছিল?

প্রশ্ন

আমার মনে একটি প্রশ্ন জেগেছে। আমরা তো আকীকা করি। রাসূল (সা.)-এর কি আকীকা করা হয়েছিল?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আকীকার বিধান তো এসেছে পরে। তবে রাসূল (সা.) পরবর্তীতে নিজেই নিজের আকীকা করেছেন। হাদিস শরিফে এসেছে, আনাস (রা.) বলেন-

أن النبي صلى الله عليه وسلم عق عن نفسه بعدما بعث نبياً.

‘রাসূলুল্লাহ (সা.) নবুওয়াত প্রাপ্তির পর নিজের আকীকা নিজে করেছেন।’ [মাজমাউয যাওয়াইদ, হাদিস: ৬২০৩]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=15481&preview=true