Feature

আকীকার গোশতের হুকুম কী

প্রশ্ন (৪০৮২) : আকীকার গোশত কী করবে? সব নিজে খাবে, নাকি অন্যকে দান করে দিতে হবে?

প্রশ্ন

আকীকার গোশত কী করবে? সব নিজে খাবে, নাকি অন্যকে দান করে দিতে হবে?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

আকীকার গোশতের হুকুম কুরবানির গোশতের হুকুমের মতই। অর্থাৎ, আপনি ইচ্ছা করলে সম্পূর্ণটা নিজে রেখে দিতে পারবেন। ইচ্ছা করলে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদেরকে হাদিয়া দিতে পারবেন। ইচ্ছা করলে গরিবদেরকে দানও করে দিতে পারবেন। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) ইরশাদ করেছেন,

‘(কুরবানির গোশত) তোমরা খাও, জমা করে রাখো এবং (গরীব-অসহায়দেরও) দান করো।’ [সহিহ মুসলিম হাদিস: ১৯৭১]

আরেক হাদিসে এসেছে, আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন,

تُجْعَلُ جُدُولاً، فَيُطْبَخُ، فَيَأْكُلُ وَيُطْعِمُ

‘আকীকার গোশত টুকরো টুকরো করে কেটে নিজে খাবে এবং অন্যকেও খাওয়াবে।’ [মুসান্নাফে ইবনে আবী শাইবাহ, হাদিস: ২৪৭৪৪]

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/10551/article-details.html