আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি
প্রশ্ন (৪০৮৩) : আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?
প্রশ্ন
আমাদের মসজিদে একজন বৃদ্ধ লোক রয়েছেন। তিনি দাঁড়িয়ে নামাজ পড়তে সক্ষম, তবে দাঁড়িয়ে নামাজ পড়লে কিছুটা কষ্ট হয়। এ কারণে তিনি চেয়ারে বসে নামাজ পড়েন। জানতে চাচ্ছি, এভাবে দাঁড়াতে সক্ষম থাকার পরও কি আরামের জন্য চেয়ারে বসে নামাজ পড়া যাবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ। ওযর ছাড়া তা ত্যাগ করা বৈধ হবে না। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ
‘আর তোমরা (নামাজে) আল্লাহর সামনে বিনীতভাবে দন্ডায়মান হও।’ [সূরা বাকারা, আয়াত: ২৩৮]
কাজেই শুধু আরামের জন্য দাঁড়াতে সক্ষম থাকা অবস্থায় চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/10553/article-details.html