Feature
কত বছর বয়সী ছাগল দিয়ে আকীকা করা যায়
প্রশ্ন (৪৭৭৭) : কিছুদিন আগে আমার একজন ছেলে হয়েছে। আমি তার আকীকা করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, কত বছর বয়সী ছাগল দিয়ে আকীকা করতে হবে?
প্রশ্ন
কিছুদিন আগে আমার একজন ছেলে হয়েছে। আমি তার আকীকা করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, কত বছর বয়সী ছাগল দিয়ে আকীকা করতে হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
কুরবানীযোগ্য ছাগল দিয়ে আকীকা করতে হয়। কুরবানীযোগ্য ছাগলের বয়স কমপক্ষে এক বছর হতে হয়। এক বছরের কম বয়সী ছাগল দিয়ে কুরবানি করলে তা সহিহ হয় না।
সুতরাং আপনি যদি ছাগল দিয়ে আপনার সন্তানের আকীকা করতে চান তাহলে কমপক্ষে এক বছর বয়সী দুটি ছাগল আকীকা করবেন।
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/11962/article-details.html