অনুসন্ধান

পুরুষদের জন্য ব্রেসলেট পরা বৈধ হবে কি

প্রশ্ন (৪৭৩১) : বর্তমানের ফ্যাশন হল ছেলেরাও ব্রেসলেট পরে। স্বর্ণ রূপার না। বরং ভিন্ন কোনো ধাতুর ব্রেসলেট। জানতে চাচ্ছি, এ জাতীয় ব্রেসলেট পরিধান করা পুরুষদের জন্য বৈধ হবে কি?

সুদের টাকা মাদরাসার ছাত্রকে দান করা যাবে কি

প্রশ্ন (৪৭৩০) : আমার কাছে কিছু সুদের টাকা আছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হয়। আমাদের এলাকায় আমার পরিচিত এক মাদরাসার ছাত্র আছে। আমি কি সে টাকা তাকে দিতে পারব?

প্রতি বৃহঃস্পতিবার কি মৃতের আত্মা আত্মীয় স্বজনের বাড়ি যায়

প্রশ্ন (৪৭২৭) : আমাদের এলাকায় এ কথা প্রচলিত যে, প্রতি বৃহঃস্পতিবার মৃত ব্যক্তির আত্মা তার আত্মীয় স্বজনের বাড়ি বাড়ি গিয়ে দেখে আসে যে তারা কি করছে। এ কারণে পরিবারের ছোটরা প্রতি বৃহঃস্পতিবার ভয়ে রাত কাটায়। জানতে চাচ্ছি, এ কথার কি কোনো ভিত্তি আছে?

মাংস পুড়িয়ে খাওয়া যাবে কি

প্রশ্ন (৪৭২২) : বর্তমানে বিভিন্ন রেস্টুরেন্টে গ্রিল তৈরি করা হয়। মূলত আগুনে পুড়িয়ে এগুলো তৈরি করতে হয়। জানতে চাচ্ছি, এভাবে আগুনে পুড়িয়ে তৈরি করা মাংস খাওয়া যাবে কি?

বিয়েপূর্ব প্রেম থাকলে করণীয় কী

প্রশ্ন (৪৭২০) : আমার এক বন্ধুর স্ত্রী বিয়ের পূর্বে আরেক ছেলের সাথে প্রেমের সম্পর্ক ছিল। আমার বন্ধু বিয়ের পর বিষয়টি জানতে পেরেছ। সে জানতে চাচ্ছে, এখন তার করণীয় কী?

নির্ধারিত স্থানে না নিয়ে যেতে পারলে কি পূর্ণ ভাড়া দিতে হবে

প্রশ্ন (৪৭১৮) : কিছুদিন আগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য পাঁচ হাজার টাকায় এক মাইক্রোবাস ভাড়া করি। কিন্তু অর্ধেক রাস্তার মত যাওয়ার পর গাড়িটি নষ্ট হয়ে যায়। চালক তা ঠিক না করতে পারায় অন্য মাধ্যমে বাড়ি পৌঁছি। আমার প্রশ্ন হল, আমার কি পূর্ণ ভাড়াই দিতে হবে?