অনুসন্ধান

জ্বিনের আছর কি সত্য

প্রশ্ন (৪৭৫২) : মানুষের মুখে মুখে শোনা যায় যে, অমুককে জ্বিনে আছর করেছে। আমি জানতে চাচ্ছি, জ্বিনের আছর কি সত্য? এ ব্যাপারে কুরআন হাদিসের কোনো রেফারেন্স আছে কি?

কুড়িয়ে পাওয়া টাকা নিজের সন্তানকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৪৯) : কিছুদিন আগে আমি দুই হাজার টাকা রাস্তায় কুড়িয়ে পেয়েছি। যে জায়গায় টাকা পেয়েছি সেখানে দাড়িয়ে কয়েকদিন এলানও করেছি। কিন্তু প্রকৃত মালিক খুঁজে পাইনি। জানতে চাচ্ছি, উক্ত টাকা আমি আমার প্রাপ্ত বয়স্ক অস্বচ্ছল সন্তানকে দান করতে পারব কি?

কিরা শব্দের দ্বারা কসম সংঘটিত হবে কি

প্রশ্ন (৪৭৪২) : আমাদের গ্রামে কসম শব্দের পরিবর্তে কিরা শব্দ ব্যবহারের প্রচলন রয়েছে। যেমন বলা হয়, আল্লাহর কিরা। জানতে চাচ্ছি, কিরা শব্দের দ্বারা কসম সংঘটিত হবে কি?

কারো অর্ডারকৃত পণ্য আরেকজনের কাছে বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৭৪১) : আমি স্টীলের বিভিন্ন পণ্য তৈরি করে বিক্রি থাকি। অনেক সময় কোনো ক্রেতা বিভিন্ন পণ্যের অর্ডার দিয়ে থাকে। পণ্যটি তৈরি করার পর তা অন্য কারো কাছে বেশি দামে বিক্রি করা যাবে কি? উল্লেখ্য, নির্ধারিত সময়ের মাঝেই আমি আগের ক্রেতার অর্ডারকৃত পণ্য পুনরায় তৈরি করে দিতে পারি।

ইমামের সাথে রুকু না পেলে নামাজ হবে কি

প্রশ্ন (৪৭৩৮) : এ বছর ঈদের নামাজের দ্বিতীয় রাকাতে ইমাম সাহেব অতিরিক্ত তাকবীর দিতে ভুলে যান এবং রুকুতে চলে যান। যথারীতি সাহ সেজদার মাধ্যমে নামাজ শেষ করেন। কিন্তু মসজিদের বাহিরে যে সকল মুসল্লী ছিলেন, তারা মনে করেছেন ইমাম সাহেব তাকবীর দিয়েছেন। পরবর্তীতে যখন বুঝতে পারেন তখন ইমামের সাথে সেজদায় চলে যান রুকু না করেই। জানতে চাচ্ছি, তাদের নামাজ কি হয়েছে?

অপঘাতে মৃত ব্যক্তির আত্মা কি ঘুরাফিরা করে

প্রশ্ন (৪৭৩৬) : আমাদের গ্রামে একটি কথা প্রচলিত আছে যে, কেউ যদি অপঘাতে মারা যায় তাহলে তার আত্মা ঘুরাফিরা করতে থাকে। এ কারণে আমাদের গ্রামে কেউ অপঘাতে মারা গেলে ভয়ে রাতের বেলা কেউ বের হয় না। জানতে চাচ্ছি, উক্ত কথা সঠিক কি?