অনুসন্ধান

পণ্য ক্রয় করে ক্র্যাচ কার্ড গ্রহণ করা যাবে কি

প্রশ্ন (৪৭১৫) : সামনে কুরবানীর ঈদ। বিভিন্ন ফ্রিজ বিক্রেতা কোম্পানী অফার দিচ্ছে যে, ফ্রিজ কিনলে একটি ক্র্যাচ কার্ড দেওয়া হবে। সেখানে বিভিন্ন ধরনের পুরস্কার থাকে। জানতে চাচ্ছি, সেই ক্র্যাচ কার্ড গ্রহণ করা এবং তা থেকে প্রাপ্ত পুরস্কার বৈধ হবে কি?

পিতা মাতা স্ত্রীকে পর্দা না করতে দিলে স্বামীর করণীয় কী

প্রশ্ন (৪৭১৪) : আমার স্ত্রী পর্দা করে। যে কারণে সে আমার ভাইদের সামনে যায় না। কিন্তু আমার বাবা মা এই বিষয়টি অপছন্দ করেন। তারা আমার স্ত্রীকে আমার ভাইদের সামনে পর্দা ছাড় যেতে বাধ্য করেন। তাদের বক্তব্য হল, ঘরের লোকদের সাথে পর্দা করা জরুরি না। প্রশ্ন হল, এক্ষেত্রে আমার করণীয় কী?

ট্যাটু অঙ্কনের ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৪৭০৭) : বর্তমানের ট্রেন্ড হল শরীরে ট্যাটু অঙ্কন করা। ট্যাটু অঙ্কনের ব্যবসাটিও একটি লাভজনক ব্যবসা। আমিও ইচ্ছা করেছি, একটি দোকান দিয়ে ট্যাটু অঙ্কনের ব্যবসা শুরু করব। জানতে চাচ্ছি, উক্ত কাজটি কি আমার জন্য বৈধ হবে? উপার্জন কি হালাল হবে?

হারাম টাকায় হজ্ব করলে ফরজ হজ্ব আদায় হবে কি

প্রশ্ন (৪৭০৬) : আমি একজন ব্যাংকার। ব্যাংকে চাকরিরত অবস্থায় বেতনের টাকা জমিয়ে আমার ফরজ হজ্ব আদায় করি। পরবর্তীতে জানতে পারি, ব্যাংকের চাকরি বৈধ নয়। এখন সেই চাকরি ছেড়ে দিয়েছি। আমার প্রশ্ন হল, উক্ত হারাম টাকা দিয়ে ফরজ হজ্ব আদায় করার কারণে কি আমার সেই ফরজ হজ্ব আদায় হয়েছে?

হারাম টাকায় নির্মিত বাড়ি বৈধ করার কোনো উপায় আছে কি

প্রশ্ন (৪৭০৫) : আমার এক আত্মীয় হারাম টাকা দিয়ে বাড়ি নির্মাণ করেছেন। বর্তমানে তার মাঝে দ্বীনের বুঝ এসেছে। সে জানতে চাচ্ছে, উক্ত বাড়িটিতে বসবাস করা বৈধ হবে কি? না হলে, তা হালাল করার কোনো পদ্ধতি আছে কি?

সুদের টাকা আপন বোনকে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭০৪) : আমার ব্যাংকে একটি অ্যাকাউন্ট আছে। সেখানে প্রায় ২ হাজার টাকার মত সুদ এসেছে। আমি শুনেছি, সুদের টাকা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করে দিতে হবে। প্রশ্ন হল, আমি কি সে টাকা আমার বোনকে দিতে পারব? উল্লেখ্য, আমার বোন যাকাত গ্রহণের উপযুক্ত।

হাতে লাল সূতা বাঁধা যাবে কি

প্রশ্ন (৪৭০৩) : বর্তমান অনেককেই দেখা যায় হাতে লাল সূতা বাঁধতে। জানতে চাচ্ছি, এভাবে হাতে লাল সূতা বাঁধা শরিয়তের দৃষ্টিতে কতটুকু বৈধ?

সৌন্দর্য বর্ধনের জন্য পরচুলা লাগানো যাবে কি

প্রশ্ন (৪৭০০) : আমার মাথার চুল একটু ছোট। আমি সৌন্দর্য বর্ধনের জন্য পরচুলা লাগাতে চাচ্ছি। প্রশ্ন হল, পরচুলা লাগানোর ব্যাপারে শরিয়তের ‍নির্দেশনা কী?

শরীরে ট্যাটু আঁকা যাবে কি

প্রশ্ন (৪৬৯৯) : বর্তমানের একটি ফ্যাশন হল শরীরে ট্যাটু আঁকা। আমিও চাচ্ছি শরীরে ট্যাটু আঁকতে। এ ব্যাপারে ইসলাম কী বলে?

স্ত্রী পরকীয়া করলে করণীয় কী

প্রশ্ন (৪৬৯৮) : জনৈক ব্যক্তির স্ত্রী পরকীয়ায় লিপ্ত ছিল। এমনকি উক্ত ছেলের সাথে বাড়ি থেকে বেরও হয়ে যায়। পরবর্তীতে পরিবারের লোকেরা সেই মহিলাকে স্বামীর কাছে ফিরিয়ে দিয়ে যায়। উক্ত ঘটনার পর স্ত্রী ভালো হয়ে যাওয়ার জন্য তওবা করেছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে স্বামীর করণীয় কী? সে কি তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে?