অনুসন্ধান

দেশপ্রেম কি ঈমানের অঙ্গ

প্রশ্ন (৪৬৯৩) : একটি কথা লোকমুখে শোনা যায় যে, দেশপ্রেম ঈমানের অঙ্গ। জানতে চাচ্ছি, এ ব্যাপারে ইসলামি কী বলে?

মসজিদ কয়েক ডিগ্রি বাঁকিয়ে নির্মাণ করা যাবে কি

প্রশ্ন (৪৬৯২) : আমি শুনেছি, সর্বোচ্চ ৪৫ ডিগ্রি পর্যন্ত কিবলার দিক থেকে বাঁকা হয়ে নামাজ পড়লে নামাজ হয়ে যায়। আমাদের এলাকায় একটি মসজিদ নির্মিত হচ্ছে। মসজিদের ডিজাইনের সৌন্দর্যের জন্য মসজিদটি কিবলার দিক থেকে ২০ ডিগ্রি বাঁকা করে নির্মাণ করতে হবে। প্রশ্ন হল, এতটুকু বাঁকা করে নির্মাণ করা যাবে কি?

শবে ক্বদরের নামাজ কয় রাকাত

প্রশ্ন (৪৬৯১) : একটি বইয়ে শবে ক্বদরের নামাজ নামে এক বিশেষ ধরনে নামাজের সন্ধান পেলাম। জানতে চাচ্ছি, শবে ক্বদরের নামাজ কয় রাকাত? কিভাবে পড়তে হয়?

মোবাইল হারিয়ে ফেললে জরিমানা কে দিবে

প্রশ্ন (৪৬৯০) : কিছুদিন আগে ঢাকা যাওয়ার সময় আমার বন্ধুর মোবাইলটি আমি তার অনুমতিক্রমে আমার সাথে নিয়ে যাই। গাড়ির সিটে মোবাইলটি রেখে আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ি। এক পর্যায়ে গন্তব্যস্থানে পৌঁছার পর মোবাইল না নিয়েই আমি গাড়ি থেকে নেমে যাই। ফলে মোবাইলটি হারিয়ে যায়। প্রশ্ন হল, এখন কি আমার উক্ত মোবাইলের জরিমানা দিতে হবে?

মাদকের টাকায় নির্মিত বাড়ি ব্যবহার করা বৈধ হবে কি

প্রশ্ন (৪৬৮৯) : আমার এক বন্ধুর বাবা মাদকের ব্যবসা করেন। তার আর কোনো বৈধ ইনকাম সোর্স নেই। তিনি ব্যবসা থেকে প্রাপ্ত টাকা দিয়ে একটি বাড়ি নির্মাণ করেছেন। আমার বন্ধু জানতে চেয়েছে, সে বাড়িতে বসবাস করা বৈধ হবে কি?

মনে মনে শর্তযুক্ত তালাক পতিত হবে কি

প্রশ্ন (৪৬৮৮) : আমার স্ত্রীর সাথে কিছুদিন আগে তার বাবার বাড়ি যাওয়া নিয়ে ঝগড়া হয়। তখন আমি মনে মনে এই নিয়ত করি যে, সে যদি তার বাবার বাড়ি যায় তাহলে সে তালাক। তবে মুখে কোনো কিছু উচ্চারণ করিনি। জানতে চাচ্ছি, এখন আমার স্ত্রী যদি তার বাবার বাড়ি যায় তাহলে তালাক হবে কি?

মার্কেটের উপরে মসজিদ বানানো যাবে কি

প্রশ্ন (৪৬৮৩) : আমাদের এলাকায় এক ব্যক্তি মসজিদের জন্য একটি জায়গা ওয়াকফ করেছে। এখনো সেখানে মসজিদ নির্মিত হয়নি। কমিটি চাচ্ছে, নিচতলা মার্কেট বানিয়ে দ্বিতীয় তলা থেকে মসজিদ নির্মাণ করতে। জানতে চাচ্ছি, এমনটি বৈধ হবে কি?

মানতের গোশত মাজারে দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৬৮২) : আমি আল্লাহর নামে গরু জবাইয়ের মানত করেছি। আমাদের এলাকায় একটি মাজার আছে। আমি চাচ্ছি, এই মানতের গরুর গোশত মাজারের লোকদের আহার করিয়ে দিব। জানতে চাচ্ছি, উক্ত কাজ বৈধ হবে কি?

গন্তব্যে পৌঁছার আগে নেমে গেলে পূর্ণ ভাড়া দিতে হবে কি

প্রশ্ন (৪৬৭৯) : মাঝে মাঝে এমন হয়, নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য নির্দিষ্ট ভাড়ার চুক্তিতে বাসে উঠি। কিন্তু রাস্তায় জ্যামের কারণে গন্তব্যে পৌঁছার পূর্বেই নেমে যাই। জানতে চাচ্ছি, উক্ত ক্ষেত্রে কি নির্ধারিত ভাড়াই পরিশোধ করতে হবে, নাকি যে পর্যন্ত গিয়ে নেমে পড়েছি সে পর্যন্তের ভাড়া দিতে হবে?

মোবাইল ব্যাংকিং কর্তৃক ক্যাশ আউট চার্জ কি সুদের অন্তর্ভুক্ত

প্রশ্ন (৪৬৭৮) : বিকাশ নগদসহ অন্যান্য মোবাইল ব্যাংকিংগুলো ক্যাশ আউটের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ চার্জ নির্ধারণ করে রেখেছে। জানতে চাচ্ছি, সেই চার্জ কি সুদ হবে?