অনুসন্ধান

মাটির ফ্লোরে পেশাব শুকিয়ে গেলে নামাজ পড়া যাবে কি

প্রশ্ন (৪৬৭৫) : আমাদের একটি মাটির ঘর রয়েছে। অনেক সময় ছোট বাচ্চারা ফ্লোরে পেশাব করে দেয়। জানতে চাচ্ছি, পেশাব শুকিয়ে গেলে সেখানে নামাজ পড়া যাবে কি?

মসজিদের নিচতলায় মার্কেট বানানো যাবে কি

প্রশ্ন (৪৬৭৪) : আমাদের এলাকার মসজিদ সংস্কারের জন্য ভেঙ্গে ফেলা হয়েছে। মসজিদ কমিটি চাচ্ছে মসজিদের ব্যয়ভার নির্বাহের জন্য নিচতলায় মার্কেট করে তার উপরে মসজিদ নির্মাণ করতে। প্রশ্ন হল, এভাবে নিচতলায় মার্কেট বানিয়ে উপরে মসজিদ নির্মাণ করা যাবে কি?

মাথার সব চুল পড়ে গেলে পরচুলা লাগানো যাবে কি

প্রশ্ন (৪৬৬৯) : আমার নাম আমেনা। একটি রোগের কারণে আমার মাথার সব চুল পড়ে গিয়েছে। চুল পড়ে যাওয়ার কারণে আমাকে খুব বিশ্রি দেখায়। জানতে চাচ্ছি, উক্ত কারণে মাথায় পরচুলা পরা যাবে কি?

হোম লোন নিয়ে তৈরিকৃত বাড়িতে থাকা যাবে কি

প্রশ্ন (৪৬৬৬) : আমার বাবা সুদের ভিত্তিতে হোম লোন নিয়ে একটি বাড়ি বানিয়েছেন। এখন তার মাঝে ইসলামের বুঝ এসেছে। সুদের ভিত্তিতে লোন নিয়ে বাড়ি বানানোর কারণে তিনি চিন্তিত যে, এ বাড়িতে থাকা যাবে কিনা। আমি জানতে চাচ্ছি, উক্ত বাড়িতে বসবাস করা তার জন্য বৈধ হবে কি?

হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন ক্রয় করা যাবে কি

প্রশ্ন (৪৬৬৪) : আমাদের এলাকায় মুসলমানদের মিষ্টির দোকান রয়েছে। কিন্তু হিন্দু ব্যবসায়ীদের তৈরিকৃত মিষ্টির স্বাদ ভালো হয়। আমার প্রশ্ন হল, মুসলমানদের দোকান থাকা সত্ত্বেও হিন্দুদের দোকান থেকে মিষ্টান্ন ক্রয় করা যাবে কি?

সেজদায় রুকুর তাসবীহ পড়লে কি সাহু সেজদা দিতে হবে

প্রশ্ন (৪৬৬৩) : কিছুদিন আগে আমি এশার নামাজে সেজদায় রুকুর তাসবীহ পাঠ করে ফেলি। উক্ত কারণে সাহু সেজদা করতে হবে কিনা, তা নিয়ে দ্বিধা দ্বন্দে পড়ে যাই। পরিশেষে সাহু সেজদা না করেই নামাজ শেষ করি। আমার প্রশ্ন হল, উক্ত কারণে কি সাহু সেজদা আবশ্যক হয়?

সাহাবায়ে কেরামের সমালোচনা করা কি বৈধ

প্রশ্ন (৪৬৬২) : জনৈক ব্যক্তিকে বলতে শুনলাম, সাহাবায়ে কেরামকে গালি দেওয়া হারাম। কারণ হাদিসে তাদেরকে গালি দিতে নিষেধ করা হয়েছে। কিন্তু তাদের সমালোচনা করতে নিষেধ করা হয়নি। তাই তাদের সমালোচনা করা যাবে। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক?

রাসূল (সা.)-এর নাম শুনলে করণীয় কী

প্রশ্ন (৪৬৬০) : কিছুদিন আগে এক ব্যক্তিকে বলতে শুনলাম, রাসূল (সা.)-এর নাম শুনলে আঙ্গুলে চুমু খেয়ে চোখে মুছতে হয়। সাহাবায়ে কেরাম থেকে এই আমলটি প্রমাণিত। আমার জানার বিষয় হল, উক্ত ব্যক্তির কথা কতটুকু সঠিক? আসলে রাসূল (সা.)-এর নাস শুনলে আমাদের করণীয় কী?

রাসূল (সা.)-এর জীবনী নিয়ে মুভি বানানো যাবে কি

প্রশ্ন (৪৬৫৯) : আমার এক বন্ধু ফিল্ম নিয়ে পড়াশোনা করেছে। দীর্ঘদিন ফিল্মে কাজ করার পর সে হেদায়েতপ্রাপ্ত হয়েছে। এখন সে চাচ্ছে, রাসূল (সা.)-এর জীবনী নিয়ে একটি মুভি বানাবে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?

মহররমের দশ তারিখ বিয়ে করা কি নিষেধ

প্রশ্ন (৪৬৫৭) : আমার বিয়ের কথাবার্তা চলছে। মহররমের দশ তারিখ শুক্রবার হওয়ায় সেদিন বিয়ের জন্য নির্দিষ্ট করি। আমার একজন আত্মীয় বললেন, মহররমের দশ তারিখে বিয়ে করা হারাম। কারণ, মহররমের দশ তারিখ শোক প্রকাশের দিন। আনন্দের দিন না। জানতে চাচ্ছি, তার কথা কি সঠিক?