অনুসন্ধান

মসজিদের জায়গায় লাগানো গাছের ফল খাওয়া যাবে কি

প্রশ্ন (৪৬৫৫) : আমি এক মসজিদে ইমামতি করি। আমার আগে যিনি ইমাম ছিলেন তিনি মসজিদের অতিরিক্ত জায়গায় কাঠাল গাছ লাগিয়ে গিয়েছেন। জানতে চাচ্ছি, উক্ত গাছের কাঠাল আমি বা মুয়াজ্জিন সাহেব খেতে পারব কি?

মসজিদের জায়গায় ইমাম সাহেব গাছ লাগাতে পারবেন কি

প্রশ্ন (৪৬৫৪) : আমি এক মসজিদের ইমাম। মসজিদের কিছু খালি জায়গা পড়ে আছে। আমি চাচ্ছি সেখানে কিছু ফলের গাছ লাগাতে। জানতে চাচ্ছি, আমি সেখানে ফলের গাছ লাগাতে পারব কি?

মসজিদের অব্যবহৃত জমিতে রাস্তা করা যাবে কি

প্রশ্ন (৪৬৫৩) : মসজিদের জন্য ওয়াকফকৃত জমির পাশ দিয়ে একটি রাস্তা গিয়েছে। বর্তমানে রাস্তাটি বড় করার প্রয়োজন। জানতে চাচ্ছি, রাস্তা বড় করার প্রয়োজনে মসজিদে অব্যবহৃত জমি ব্যবহার করা যাবে কি?

মুসাফাহা করলে কি গাছের পাতার মত গুনাহ ঝরে যায়

প্রশ্ন (৪৬৫২) : কিছুদিন আগে আমাদের মসজিদের ইমাম সাহেব মুসাফাহার ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেন, মুসাফাহা করলে গুনাহসমূহ গাছের পাতার মত ঝরে পড়ে। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো রেফারেন্স বিদ্যমান আছে কি?

মন থেকে তালাক না দিলে কি তালাক হবে না

প্রশ্ন (৪৬৫০) : আমার এক বন্ধু তার স্ত্রীর সাথে ঝগড়ায় লিপ্ত হয়। স্ত্রী তাকে তালাক দিতে বললে সে বলে, এক তালাক, দুই তালাক, তিন তালাক। রাগ কমে গেলে সে বলে, সে তার স্ত্রীকে মন থেকে তালাক দেয়নি। জানতে চাচ্ছি, মন থেকে তালাক না দিলে কি তালাক হবে না?

মৃতের ঈসালে সওয়াবের জন্য কয়বার কালিমা পাঠ করতে হয়

প্রশ্ন (৪৬৪৯) : আমি আমার নানার জন্য ঈসালে সওয়াব করতে চাচ্ছি। এক ব্যক্তির কাছে শুনলাম, ঈসালে সওয়াবের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ কালিমা পাঠ করতে হয়। জানতে চাচ্ছি, সেই নির্দিষ্ট পরিমাণ কত?

ভয় দেখানোর জন্য তালাক দিলে তালাক হবে কি

প্রশ্ন (৪৬৪৭) : আমার এক বন্ধু তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য বলেছে, তোমাকে আমি তালাক দিলাম। কিন্তু সে প্রকৃতপক্ষে তালাক দেওয়ার ইচ্ছা করেনি। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা কি তালাক পতিত হয়েছে?

ভুলে রুকুতে সেজদার তাসবীহ পড়লে নামাজ হবে কি

প্রশ্ন (৪৬৪৬) : আমি কিছুদিন আগে নামাজের রুকুতে ভুলে সেজদার তাসবীহ পড়ে ফেলি। কিন্তু নামাজ শেষে সাহু সেজদা করিনি। জানতে চাচ্ছি, আমার সেই নামাজটি কি শুদ্ধ হয়েছিল?

বড় ভাইয়ের বিয়ে না হলে কি ছোট ভাই বিয়ে করতে পারে না

প্রশ্ন (৪৬৪৫) : কিছুদিন আগে আমার পড়ালেখা শেষ হয়। এখন আমি একটি প্রতিষ্ঠানে চাকরিরত। বর্তমানে আমার বিয়ের জরুরত দেখা দিয়েছে এবং সে সক্ষমতাও আমার আছে। কিন্তু আমার বাবা মা রাজি হচ্ছেন না। কারণ আমার বড় ভাই এখনো বিয়ে করেননি। জানতে চাচ্ছি, বড় ভাই বিয়ে না করলে কি ছোট ভাই বিয়ে করতে পারে না? শরিয়তে কি এমন কোনো নির্দেশনা আছে?

বসবাসের ফ্ল্যাট বিক্রির নিয়ত করলে যাকাত আসবে কি

প্রশ্ন (৪৬৪৪) : এক বছর আগে আমি বসবাসের জন্য একটি ফ্ল্যাট ক্রয় করেছিলাম। এখন এই ফ্ল্যাটটির দাম অনেক বেশি থাকায় আমি তা বিক্রি করতে চাচ্ছি। আমার প্রশ্ন হল, এই ফ্ল্যাটের উপর কি যাকাত আসবে?

ব্যাংক প্রদত্ত শিক্ষাবৃত্তি গরিব শিক্ষার্থীরা গ্রহণ করতে পারবে কি

প্রশ্ন (৪৬৪৩) : আমি আর্থিকভাবে অস্বচ্ছল। বিভিন্ন ব্যাংক কর্তৃক গরিব শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময় শিক্ষাবৃত্তি প্রদান করা হয়ে থাকে। জানতে চাচ্ছি, সে সকল শিক্ষাবৃত্তি গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

বৈশাখী পোশাক বিক্রি করা যাবে কি

প্রশ্ন (৪৬৪২) : আমি একজন কাপড় ব্যবসায়ী। পহেলা বৈশাখ উপলক্ষ্যে মার্কেটে বিভিন্ন ধরণের বৈশাখী পোশাক উঠে থাকে। আমার প্রশ্ন হল, সে সকল বৈশাখী পোশাক বিক্রি করা বৈধ হবে কি?

বিয়ের শুদ্ধ হওয়ার জন্য কি কাবিন করা জরুরি

প্রশ্ন (৪৬৪১) : বিয়ে শুদ্ধ হওয়ার জন্য কি কাবিননামা করা জরুরি? এক বছর আগে আমি বিয়ে করেছি। কিন্তু তখন কোনো কাবিননামা করা হয়নি। জানতে চাচ্ছি, উক্ত কারণে কি বিয়ের কোনো সমস্যা হবে?

বিয়ের রাতে কয় রাকাত নামাজ পড়তে হয়

প্রশ্ন (৪৬৪০) : আমি বিয়ে করার ইচ্ছা করেছি। আমার এক বন্ধু বলল, বিয়ের রাতে স্ত্রীকে সাথে নিয়ে নফল নামাজ পড়তে। আমি জানতে চাচ্ছি, বিয়ের রাতে কয় রাকাত নফল নামাজ পড়তে হবে?

বারবার কুফরী করলে কি তওবা কবুল হবে

প্রশ্ন (৪৬৩৯) : জনৈক ব্যক্তি শয়তানের ধোঁকায় পড়ে কাফের হয়ে যায়। কিছুদিন পর সে তার ভুল বুঝতে পেরে পুনরায় ঈমান নিয়ে আসে। কিন্তু সে তার ঈমানের উপর স্থির থাকতে পারেনি। পুনরায় শয়তানের ধোঁকায় পড়ে কুফরী করে বসে। এখন সে আবার ঈমান আনতে চাচ্ছে। জানতে চাচ্ছি, এভাবে বারবার কুফরী করার পর সে যদি তওবা করে তাহলে তার তওবা কবুল হবে কি?

পুরুষদের সাথে কথা বলার সময় মুখে পাথর রাখতে হবে কি

প্রশ্ন (৪৬৩৮) : কিছুদিন আগে একটি বইয়ে দেখতে পেলাম, নারীরা পর পুরুষের সাথে কথা বলার সময় মুখে পাথর রেখে কথা বলবে। যেন কথা আকর্ষনীয় ভঙ্গিতে না হয়ে যায়। আয়েশা (রা.) এমনটি করতেন। প্রশ্ন হল, আসলেই কি পর পুরুষের সাথে কথা বলার সময় মুখে পাথর রাখতে হবে?

পূর্বের ভিডিওর জন্য গুনাহ হবে কি

প্রশ্ন (৪৬৩৭) : আমি একজন টিকটকার ছিলাম। বিভিন্ন গানের ভিডিও করে টিকটকে ছেড়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, এখন আমার মাঝে দ্বীনের বুঝ এসেছে। আমি পূর্বের গুনাহের জন্য তওবা করেছি। পাশাপাশি টিকটকের সকল ভিডিও ডিলিট করে দিয়েছি। কিন্তু এখনো কিছু ভিডিও ইন্টারনেটে পাওয়া যায়। যেগুলো রিমুভ করা সম্ভব নয়। জানতে চাচ্ছি, সেসকল ভিডিওর কারণে আমার গুনাহ হবে কি?