Feature

নামাজকে বেহেশতের চাবি কেন বলা হয়েছে

প্রশ্ন (৪৭১৬) : হাদিস শরিফে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে। এর কারণ কী?

প্রশ্ন

হাদিস শরিফে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে। এর কারণ কী?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

নামাজ বেহেশতের চাবি। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

مِفْتَاحُ ‌الْجَنَّةِ ‌الصَّلَاةُ

‘জান্নাতের চাবি হচ্ছে নামাজ।’ [সুনানে তিরমিযী, হাদিস: ৪]

এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ বলেন,

‘জান্নাতের দরজাগুলো বন্ধ। সেই দরজাগুলো খোলা যাবে একমাত্র আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে। আর ঈমান আনার পর আল্লাহ তাআলার আনুগত্যের সর্বোচ্চ মাধ্যম হচ্ছে নামাজ। এ কারণে হাদিসে নামাজকে বেহেশতের চাবি বলা হয়েছে।’ [তুহফাতুল আহওয়াযী ১/৩৩]

ফয়জুল ক্বাদীর ৫/৫২৬; মিরকাতুল মাফাতিহ ১/৩৫৩; আওনুল মাবুদ ১/৬০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11840/article-details.html