অনুসন্ধান

ছেড়ে দিলাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৭৯৫) : জনৈক ব্যক্তি স্ত্রীর সাথে ঝগড়ার সময় স্ত্রী তাকে বলে ছেড়ে দিতে। স্বামী তার কথার প্রেক্ষিতে বলে, যা, ছেড়ে দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামীর উক্ত কথা বলার সময় তালাকের নিয়ত ছিল না।

চলে যা বললে তালাক হবে কি

প্রশ্ন (৪৭৯৪) : এক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, যা চলে যা। আমার বাড়িতে তোর থাকতে হবে না। এ কথা বলার সময় তার তালাকের নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তার স্ত্রী তালাক হবে কি?

চাওয়া ছাড়া ক্লায়েন্ট টাকা দিলে তা নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৯২) : আমি একটি সরকারি প্রতিষ্ঠানে চাকরি করি। আমি বিভিন্ন ক্লায়েন্টের কাজ করে দেই। টাকার জন্য তাদের কাজ আটকে রাখি না। তাদের কাজ করে দেওয়ার জন্য আমি কোনো টাকাও চাই না। কিন্তু তারপরও কেউ কেউ তাদের কাজ শেষ হওয়ার পর আমাকে টাকা দিয়ে যায়। জানতে চাচ্ছি, উক্ত টাকা গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

ঘাড় মাসাহ করা কি বিদআত

প্রশ্ন (৪৭৯১) : ঘাড় মাসাহ করা কি বিদআত? সেদিন ইউটিউবে একটি বয়ান শুনলাম। সেখানে ঘাড় মাসাহ করাকে বিদআত বলা হয়েছে।

গুনাহে লিপ্ত হওয়ার আশংকায় অভিভাবক ছাড়া বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৪৭৯০) : আমি একজন মেয়ে। আমি গুনাহে লিপ্ত হওয়ার আশংকা করছি। কিন্তু আমার পরিবার আমাকে এখন বিয়ে দিতে চাচ্ছে না। আমি কি আমার পরিবারের অনুমতি ছাড়াই বিয়ে করে ফেলতে পারব?

গাইরে মাহরাম পুরুষ দেখলে কি অজু ভেঙ্গে যায়

প্রশ্ন (৪৭৮০) : আমাদের এলাকায় একটি কথা প্রচলিত আছে যে, কোনো নারীকে গাইরে মাহরাম পুরুষ দেখে ফেললে সে নারীর অজু ভেঙ্গে যায়। জানতে চাচ্ছি, এ কথা কতটুকু সঠিক?

কোম্পানীর পণ্য বিক্রি করে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৭৭৬) : আমি একটি কোম্পানীর সাথে জড়িত যারা বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিস তৈরি করে বিক্রি করে। তাদের সাথে আমার চুক্তি এমন যে, আমি তাদের পণ্য বিক্রি করে দিতে পারলে তারা আমাকে নির্দিষ্ট হারে একটি কমিশন দিবে। জানতে চাচ্ছি, উক্ত কমিশন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?