Feature

গৃহপালিত বানর খাওয়া বৈধ হবে কি

প্রশ্ন (৪৭৮৮) : গৃহপালিত বানর যা নাপাক খাওয়া থেকে মুক্ত, এমন বানর খাওয়া বৈধ হবে কি?

প্রশ্ন

গৃহপালিত বানর যা নাপাক খাওয়া থেকে মুক্ত, এমন বানর খাওয়া বৈধ হবে কি?

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

উলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে, বানর খাওয়া জায়েয নেই। কারণ বানর একটি ঘৃণ্য প্রাণি। আর কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,

وَيُحَرِّمُ عَلَيهِمُ الخَبائِثَ

‘আর তাদের জন্য হারাম করা হয়েছে খাবায়েস (নোংরা বস্তু)।’ [সূরা আরাফ, আয়াত: ১৫৭]

সুতরাং বানর গৃহপালিত হলেও তা খাওয়ার সুযোগ নেই।

আল মুগনী ১৩/৩২০

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/11984/article-details.html