অনুসন্ধান

দোয়ায়ে মাছুরার পরে সাহু সেজদা দেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮১৪) : আমি একদিন নামাজে ভুল করি। শেষ বৈঠকে তাশাহুদের পর সেজদার কথা ভুলে যাই। যথারীতি দোয়ায়ে মাছুরা শেষ করার পর সাহু সেজদার কথা মনে পরে। তাই তখন সাথে সাথে সেজদা করে পুনরায় তাশাহুদ, দরূদ ও দোয়ায়ে মাছুরা পড়ি। প্রশ্ন হল, আমার সেদিনের নামাজ হয়েছে কি?

দীর্ঘদিন একসাথে না থাকলে কি তালাক হয়ে যায়

প্রশ্ন (৪৮১৩) : আমার সাথে যোগাযোগ নেই প্রায় ১০ বছর যাবত। এ সময়ের মাঝে তিনি আমার কোনো খোঁজ খবর নেননি। তবে মৌখিক বা লিখিতভাবে তিনি আমাকে কোনো তালাকও দেননি। এখন তিনি আবার আমার সাথে ঘর সংসার করতে চাচ্ছেন। জানতে চাচ্ছি, দীর্ঘদিন একসাথে না থাকার কারণে কি তালাক হয়ে গিয়েছে? এখন একসাথে থাকার জন্য কি কোনো কিছু করতে হবে?

দান করতে স্বামীর অনুমতি লাগবে কি

প্রশ্ন (৪৮১০) : আমি নিজ সম্পদ থেকে স্বামীর অনুমতি ছাড়াই আমার ভাই বোনদেরকে দান করে থাকি। জানতে চাচ্ছি, নিজ সম্পদ থেকে দান করতে স্বামীর অনুমতি লাগবে কি? অনুমতি ছাড়া দান করলে গুনাহ হবে কি?

দান না করার সাথে তালাক শর্তযুক্ত করলে পতিত হবে কি

প্রশ্ন (৪৮০৮) : আমি সম্পদশালী। আমি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করে থাকি। কিন্তু আমার স্বামী তা পছন্দ করেন না। তিনি একদিন আমাকে বলেন, তুমি যদি আর কখনো তোমার পিতা মাতাকে দান কর তাহলে তুমি তালাক। জানতে চাচ্ছি, আমি যদি আমার সম্পদ থেকে আমার পিতা মাতাকে দান করি তাহলে তালাক পতিত হবে কি?

ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট ভর্তি করিয়ে কমিশন নেওয়া যাবে কি

প্রশ্ন (৪৮০১) : আমাদের এলাকায় একটি ট্রেনিং সেন্টার আছে। তাদের সাথে আমার চুক্তি হয়েছে যে, আমি যদি তাদের ট্রেনিং সেন্টারে স্টুডেন্ট ভর্তি করিয়ে দিতে পারি তাহলে তারা আমাকে কমিশন দিবে। জানতে চাচ্ছি, উক্ত কমিশন গ্রহণ করা আমার জন্য বৈধ হবে কি?

চরিত্রহীন ছেলের দোষ বর্ণনা কি গীবত হবে

প্রশ্ন (৪৭৯৭) : আমাদের পাশের বাসার এক মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে। ছেলের চরিত্র ভালো না। কিন্তু বিষয়টি মেয়ের পরিবার জানে না। এখন আমি যদি সেই ছেলের দোষ তাদের কাছে বলি তাহলে কি তা গীবত হবে?