ট্যাক্স না দিলে কি গুনাহ হবে
প্রশ্ন (৪৮০৭) : সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্স কেউ যদি ফাঁকি দেয় তাহলে তার কি গুনাহ হবে?
প্রশ্ন
সরকার কর্তৃক নির্ধারিত ট্যাক্স কেউ যদি ফাঁকি দেয় তাহলে তার কি গুনাহ হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
সরকার কর্তৃক জনগণের উপর যে ট্যাক্স আরোপ করা হয় তা সাধারণত দুই প্রকার। প্রথমত- যা জনগণের উপর ন্যায়সঙ্গত ভাবে আরোপ করা হয়। এ ধরনের ট্যাক্স জনগণের স্বার্থে আরোপ করা হয় এবং এর সুফলও তারাই ভোগ করে। এ জাতীয় ট্যাক্স ইসলামে সমর্থিত। যেমন- পানি, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি ব্যবস্থাপনা পরিচালনার জন্য।
ইসলামি আইন বিশারদগণ এ জাতীয় ট্যাক্স আদায় করাকে ওয়াজিব কর্তব্য বলে সাব্যস্ত করেছেন। কারণ এটি প্রকারান্তরে সরকারকে ভালো কাজে সহযোগিতা করা হচ্ছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى
‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা কর।’ [সূরা মায়েদা, আয়াত: ২]
সুতরাং এ জাতীয় ট্যাক্স আদায় করতে হবে। ফাঁকি দিলে গুনাহ হবে।
আর দ্বিতীয় প্রকারের ট্যাক্স হল, যা সরকার কর্তৃক জনগণের আয়-উপার্জনের উপর অতিমাত্রায় অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া হয়। এ জাতীয় ট্যাক্স ফাঁকি দিলে গুনাহ হবে না।
আল মাবসুত ২/১৯৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12022/article-details.html
← পূর্ববর্তী
ক্যামিকেলের মাধ্যমে তলপেটের দাগ দূর করা যাবে কি
পরবর্তী →