অনুসন্ধান

বিয়ে করলেই কি তালাক হয়ে যাবে

প্রশ্ন (১১৯১৩) : জনৈক মেয়ের সাথে সম্পর্ক থাকায় তাকে বলেছিলাম, তোমাকে ছাড়া যদি অন্য কাউকে বিয়ে করি তাহলে সে তিন তালাক হয়ে যাবে। পরবর্তীতে তার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যায়। তার অন্যত্র বিয়ে হয়ে যায়। বর্তমানে আমি বিয়ে করতে মনস্থ করেছি। জানতে চাচ্ছি, আমি কি বিয়ে করলেই তালাক হয়ে যাবে?

দুধ খালার দুধ মেয়েকে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (১১৯০৯) : আমার ছোট খালা আমার আম্মার দুধ পান করেছেন। আমার মামাত বোন আমার ছোট খালার দুধ পান করেছেন। জানতে চাচ্ছি, আমি কি আমার মামাত বোনকে বিয়ে করতে পারব?

তোকে আর ফিরিয়ে নেব না বললে তালাক হবে কি

প্রশ্ন (১১৯০৮) : ঝগড়ার এক পর্যায়ে স্বামী বলে, তোকে কিন্তু তালাক দিব। স্ত্রী বলে, তালাক দিলে তো আবার ফিরিয়ে নিবেন। তখন স্বামী বলে, তোকে আর কখনো ফিরিয়ে নিব না। জানতে চাচ্ছি, এই কথার দ্বারা কি কোনো তালাক পতিত হবে?

অমুসলিম অস্বচ্ছল পিতা মাতার ভরণ পোষণ দিতে হবে কি

প্রশ্ন (১১৯০৩) : আমি একজন নও মুসলিম। আমার টাকা পয়সা আছে। আমার পিতা মাতা এখনও অমুসলিম ও অস্বচ্ছল। জানতে চাচ্ছি, তাদের ভরণ পোষণ দেওয়া কি আমার উপর অপরিহার্য?

দাঁতের ফাঁকায় লেগে থাকা গোশত গিলে ফেললে কি রোযা ভেঙে যাবে?

প্রশ্ন (১১৯০২) : কয়েকদিন আগে আমি একটি রোযা রেখেছি। সেদিন সাহরিতে আমি গোশত দিয়ে সাহরি করি। ফজরের নামাযের পর আমি খেয়াল করলাম আমার দাঁতের ফাঁকায় সামান্য গোশত লেগে আছে। তখন ঐ গোশতের অংশ আমি দাঁতের ফাঁকা থেকে বের করে ইচ্ছাকৃতভাবেই গিলে ফেলি। তাই আমি জানতে চাচ্ছি, আমার ঐ রোযা কি সহিহ হয়েছে?

মৃত ব্যক্তির অসিয়তকৃত জায়গায় তাকে দাফন না করলে কি গুনাহ হবে?

প্রশ্ন (১১৯০১) : আমার বাবা কিছু দিন আগে ইন্তিকাল করেন। ইন্তিকালের আগে তিনি আমার বড় ভাইকে অসিয়ত করেছিলেন যেন তাকে বাড়ির পার্শ্ববর্তী জায়গায় দাফন করা হয়। কিন্তু সবার পরামর্শে তাকে বাড়ির পাশের কবরস্থানে দাফন করা হয়। আমার জানার বিষয় হলো, বাবাকে বাবার অসিয়তকৃত জায়গায় দাফন না করে অন্য জায়গায় করার কারণে কি আমাদের গুনাহ হবে?

পায়ে স্কচটেপ লেগে থাকলে কি ওযু হবে?

প্রশ্ন (১১৯০০) : আমি আসরের নামায আদায় করার পর খেয়াল করলাম আমার পায়ে কিছু একটা লেগে আছে। তখন দেখি এক টুকরো স্কচটেপ লেগে আছে। কিন্তু এটা ওযুর আগে পায়ে লেগেছে নাকি পরে লেগেছে তা আমার খেয়াল নেই। আমি জানতে চাচ্ছি, যদি তা ওযুর আগে লেগে থাকে তাহলে কি আমার নামাযে কোনো সমস্যা হবে?

রাস্তার কাদা জামায় লাগলে কি নাপাক হয়ে যাবে?

প্রশ্ন (১১৮৯৯) : গতকাল বৃষ্টি হওয়ার পর আমি রাস্তায় বের হই। তো রাস্তায় হাঁটার সাময় আমার জামায় কাদা লেগে যায়। তো আমি জানতে চাচ্ছি, রাস্তার কাদা লাগার কারণে কি আমার জামা নাপাক হয়ে গেছে? তা নিয়ে কি আমি নামায পড়তে পারব?

ক্রয়-বিক্রয় সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১১৮৯৮) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটি মটরসাইকেল কিনতে আমাদের এলাকার একটি দোকানে যাই। কিন্তু আমার পছন্দের মডেলের মটরসাইকেলটি তাদের স্টকে না থাকায় দোকান মালিক আমাকে বললেন, আপনি আমাকে অগ্রিম মূল্য প্রদান করলে দুই মাস পরে আমি আপনাকে মটরসাইকেলটি এনে দিতে পারব। এক্ষেত্রে আপনাকে ১ লক্ষ ৯০ হাজার টাকা অগ্রিম প্রদান করলেই হবে। কিন্তু দুই মাস পরও দোকানের মালিক ঐ মটরসাইকেলটি আনতে পারেন নি। তাই তিনি বললেন, মটরসাইকেলটি পেতে হলে আরও এক মাস অপেক্ষা করতে হবে। তবে আপনি চাইলে আমি আপনাকে এর বাজার মুল্য ২ লক্ষ্য টাকা আপনাকে দিয়ে দিব। আমার জানার বিষয় হলো, এই অতিরিক্ত টাকা নেওয়া কি আমার জন্য জায়েয হবে?

স্বপ্নে স্ত্রীকে তালাক দিলে কি তালাক কার্যকর হয়?

প্রশ্ন (১১৮৯৭) : আমি স্বপ্নে স্ত্রীর সাথে ঝগড়া করা অবস্থায় তাকে তিন তালাক দিয়ে ফেলি। পরে ঘুম থেকে উঠার পর আমি দুশ্চিন্তায় পড়ে যাই যে,আমার স্ত্রী তালাক হয়ে গেল কিনা। তাই আমি জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে গেছে?

জানাযার নামাযের ক্ষেত্রে ইমাম সাহেব মাইয়্যেতের কোন পাশে দাঁড়াবে?

প্রশ্ন (১১৮৯৬) : জানাযার নামায পড়ানোর সময় ইমাম সাহেবের দাঁড়ানোর সঠিক নিয়ম কী? তিনি মাইয়্যেতের কোন পাশে দাঁড়াবেন? এক্ষেত্রে পুরুষ-মহিলার মধ্যে কোনো পার্থক্য আছে কি? সুন্নাহসম্মত পদ্ধতি কী? দয়া করে জানাবেন।