অনুসন্ধান

রোযার নিয়তের আগে কিছু খেলে রোযা হবে কি

প্রশ্ন (১১৯৩৩) : গত রমযানে প্রথম রোযায় সাহরীতে উঠতে পারিনি। আযানের পর ঘুম থেকে উঠে পানি পান করি। তখন রোযার কথা স্মরণ ছিল না। পানি পানের পর রোযা কথা স্মরণ হয় এবং রোযার নিয়ত করি। জানতে চাচ্ছি, আমার কি সেদিনের রোযা হয়েছিল?

বিল্ডিংয়ের মসজিদে ইতিকাফ করা যাবে কি

প্রশ্ন (১১৯৩০) : আমাদের বিল্ডিং করার সময় নির্দিষ্ট একটি তলা মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়েছে। জানতে চাচ্ছি, উক্ত মসজিদ কি শরয়ি মসজিদ রূপে গণ্য হবে? তাতে ইতিকাফ করা যাবে কি?

কাযা আছে মনে করে ভেঙ্গে ফেললে কাযা করতে হবে কি

প্রশ্ন (১১৯২৯) : গত রোযায় আমার ৪টি রোযা কাযা হয়। কিন্তু আমি মনে করি যে, আমার ৫টি রোযা কাযা হয়েছিল। তাই ৪টি রোযা কাযা করার পর ৫ম টিও শুরু করি। সকালের কিছু অংশ যাওয়ার পর নিশ্চিত হই যে আমার ৪টি রোযা কাযা হয়েছিল। তাই তৎক্ষণাৎ তা ভেঙ্গে ফেলি। জানতে চাচ্ছি, উক্ত রোযা শুরু করার পর ভেঙে ফেলার কারণে আমাকে কি এর কাযা করতে হবে?

ইচ্ছাকৃত ভাঙ্গার পর হায়েয আসলে গুনাহ মাফ হবে কি

প্রশ্ন (১১৯২৮) : গত রোযায় শয়তানের ধোঁকায় পরে ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার পর সেদিনই সূর্যাস্তের আগে হায়েয আসে। জানতে চাচ্ছি, উক্ত কারণে ইচ্ছাকৃত রোযা ভাঙ্গার গুনাহ মাফ হবে কি?

আযান দিতে গেলে কি ইতিকাফ ভেঙ্গে যাবে

প্রশ্ন (১১৯২৭) : আমি একজন মুয়াযযিন। এবার আমার মসজিদে আমি ইতিকাফে বসেছিলাম। আযান দেওয়ার সময় মসজিদ থেকে বের হতাম। যেহেতু আযানঘর মসজিদ সংলগ্ন বাহিরের একটি কামরায়। জানতে চাচ্ছি, এতে কি আমার ইতিকাফ নষ্ট হয়ে গিয়েছে?

অগ্রিম ফিদয়া দিলে আদায় হবে কি

প্রশ্ন (১১৯২৫) : আমার নানি বার্ধক্য ও অসুস্থতার কারণে রোযা রাখতে অক্ষম। তার সুস্থতার কোনো আশা নেই। তার রোযার ফিদয়াগুলো অগ্রিম দেওয়া যাবে কি?

পিতার জন্য দুঃখ করা কি সবর পরিপন্থী

প্রশ্ন (১১৯১৮) : আমার পিতা মারা গিয়েছেন বছর খানেক হয়েছে। কিন্তু এখনো তাকে ভুলতে পারি না। তার কথা প্রচুর মনে পড়ে। মনে পড়লে মন খারাপ হয়ে যায়। জানতে চাচ্ছি, এটা কি ধৈর্য্যের পরিপন্থী?

ওয়ারিশরা না মানলে অসিয়ত কার্যকর হবে কি

প্রশ্ন (১১৯১৬) : জনৈক ব্যক্তি তার এক ছেলের জন্য ১ লক্ষ টাকার অসিয়ত করেছে। সেখানে সেই ব্যক্তির অন্যান্য ওয়ারিশরাও ছিল। পরবর্তীতে উক্ত ব্যক্তির মৃত্যুর পর কিছু ওয়ারিশ সেই অসিয়ত কার্যকর করতে অস্বীকৃতি জানাচ্ছে এবং মিরাস বণ্টন নীতি অনুসারে বণ্টন চাচ্ছে। জানতে চাচ্ছি, এক্ষেত্রে করণীয় কী?