অনুসন্ধান

ফজরের নামাযের পর সূর্য উঠার আগে কি জানাযার নামায আদায় করা যাবে?

প্রশ্ন (১১৮৯৫) : আমার এক প্রতিবেশী রাতে ইন্তিকাল করেন। রাতেই তাকে গোসল করিয়ে কাফনের কাজ সম্পন্ন করা হয়। ফজরের নামাযের পর সূর্য উঠার আগেই তার জানাযার নামায আদায় করা হয়। তখন এক লোক বললেন, এই সময় জানাযার নামায পড়া ঠিক হয় নি। কেননা ফজরের নামাযের পর সূর্য উঠার আগে যে কোনো নামায পড়া মাকরূহ। তাই আমি জানতে চাচ্ছি, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে?

পানিতে মৃত ব্যক্তির লাশ পেলে কি গোসল ছাড়া দাফন করা যাবে?

প্রশ্ন (১১৮৯৪) : এলাকার এক যুবক সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর সকালে একটি নদীর তীরে তার মৃত দেহ পাওয়া যায়। তাকে বাড়িতে এনে গোসলের ব্যবস্থা করা হলে এক মুরুব্বী বলেন, যেহেতু সে লম্বা সময় পানিতে ছিল তাই তার গোসল হয়ে গেছে। তাকে নতুন করে গোসল করানোর প্রয়োজন নেই। তখন তার কথা অনুযায়ী আমরা তাকে গোসল করানো ব্যতীত শুধু জানাযার নামায পড়ে দাফন করে দেই। তো আমার জানার বিষয় হলো, ঐ ব্যক্তির কথা কি ঠিক আছে?

নামাযের প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে গেলে করণীয়।

প্রশ্ন (১১৮৯৩) : আমি একদিন একাকী আসরের নামায আদায় করছিলাম। তখন প্রথম বৈঠকে না বসে ভুলে দাঁড়িয়ে যাই এবং নামায শেষে সাহু সিজদা আদায় করে নেই। তো আমি জানতে চাচ্ছি, আমার উক্ত নামায কি সহিহ হয়েছে নাকি পুনরায় আদায় করতে হবে?

নামাযের ওয়াক্ত হওয়ার আগে আযান দিলে কি ওয়াক্ত হওয়ার পর পুনরায় আযান দিতে হবে?

প্রশ্ন (১১৮৯২) : আমাদের মসজিদের মুআজ্জিন খুব বৃদ্ধ। তিনি গতকাল মাগরিবের সময় ওয়াক্ত হওয়ার আগেই ঘড়ি না দেখে আযান দিয়ে ফেলেন। ওয়াক্ত হওয়ার পর ইমাম সাহেব তাকে পুনরায় আযান দিতে বলেন। তখন মুরুব্বী বলেন, একবার তো আযান দেওয়া হয়েছে। আবার আযান দেওয়ার কী দরকার? পরে ইমাম সাহেব নিজেই আযান দেন। এখন আমি জানতে চাচ্ছি, ইমাম সাহেবের দ্বিতীয়বার আযান দেওয়া কি ঠিক হয়েছে?

নামাযে আঙ্গুল ফুটানো মাকরূহ তাহরীমী।

প্রশ্ন (১১৮৯১) : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নামাযে আঙ্গুল ফুটানো কি জায়েয আছে? আমার চাচা একজন নামাযী মানুষ। কিন্তু তিনি নামাযের মধ্যে আঙ্গুল ফুটান। আমি তাকে নিষেধ করলে বলে, এতে নাকি কোনো সমস্যা নেই। তাই আমি জানতে চাচ্ছি, নামাযে আঙ্গুল ফুটানো জায়েয আছে কি?

ইমাম সাহেব প্রথম বৈঠকে না বসে দাঁড়িয়ে গেল করণীয়।

প্রশ্ন (১১৮৯০) : ইমাম সাহেব মাগরিবের নামাযে প্রথম বৈঠক না করে দাঁড়িয়ে যান। মুক্তাদীরা পেছন থেকে লোকমা দিলে ইমাম সাহেব বসে যান। তারপর নামায শেষে সাহু-সিজদা করেন। নামাযের পরে কয়েকজন মুসল্লি বলল, ইমাম সাহেবের দাঁড়ানো থেকে বসে যাওয়াটা ঠিক হয়নি। এতে নামায নষ্ট হয়ে গেছে। আমি জানতে চাচ্ছি, আসলেই কি আমাদের ওই নামায নষ্ট হয়ে গেছে, নাকি সহিহ হয়েছে?

মাসবুক ব্যক্তির নামায।

প্রশ্ন (১১৮৮৯) : আমি যোহরের নামায জামাতের সাথে আদায় করছিলাম। তখন প্রথম রাকাতের সিজদায় যাওয়ার পর এক ব্যক্তি এসে নিজে নিজে রুকু করে ইমাম সাহেবের সাথে সিজদায় শরিক হয়ে ইমাম সাহেবের সাথে নামায শেষ করে। তো আমি জানতে চাচ্ছি, এভাবে নামায আদায় করা কি সহিহ হয়েছে?

মোজার উপর মাসেহের সময়সীমা।

প্রশ্ন (১১৮৮৮) : আমি চামড়ার মোজা পরিধান করি। কিন্তু কিভাবে কতদিন মাসেহ করতে হয়; তা আমি জানি না। তাই চামড়ার উপর মাসেহ সম্পর্কে জানতে চাচ্ছি। কিভাবে কতদিন মাসেহ করব? দয়া করে জানাবেন।

হিজামা কী?

প্রশ্ন (১১৮৮৭) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার বাবার হার্টের সমস্যা আছে। আবার মেরুদন্ডেও সমস্যা হয়েছে। অনেকে পরামর্শ দিয়েছে এর জন্য হিজামা করাতে। তাই আমি জানতে চাচ্ছিলাম, হিজামা কী? আর হিজামা সম্পর্কে ইসলাম কি বলে? কোথা থেকে হিজামা করা টা ভালো হবে?

ইসলামের দৃষ্টিতে হিজড়াদের চাঁদাবাজির বিধান।

প্রশ্ন (১১৮৮৬) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাসে বা ট্রেনে উঠলে দেখা যায় হিজড়ারা জোরপূর্বক টাকা নিয়ে যায়। টাকা না দিলে অশ্লীল কথা বলে আর খুব খারাপ ব্যবহার করে। এভাবে টাকা নেওয়া কি ইসলামের দৃষ্টিতে জায়েয আছে?

কুফরি কালাম ও জাদু থেকে মুক্তির দোয়া ও আমল।

প্রশ্ন (১১৮৮৫) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার এক আত্মীয় আমাকে কুফুরী করে। সেটা আমি কোনো ভাবে জানতে পেরেছি। আমি রুকইয়া করে কুফুরী কাটাই। কিন্তু সে বারবার আমাকে কুফুরী করে। আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি। আমি এখন কী করতে পারি?

অসিয়ত শরীয়ত বিরোধী না হলে তা পালন করা আবশ্যক।

প্রশ্ন (১১৮৮৪) : আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, বাবা তার সন্তানকে মূমুর্ষ অবস্থায় অসিয়ত করে যায় মৃত্যুর পর অমুক মেয়েকে বিবাহ করার জন্য। কিন্তু, বাবার মৃত্যুর পর সন্তান ওই মেয়েকে বিবাহ করতে রাজি না। সেই ক্ষেত্রে সন্তানের ব্যাপারে ইসলামের বিধান কী?

পিতা সন্তানকে উপহার দিলে কি সেটা মিরাছ থেকে বাদ দেওয়া যাবে?

প্রশ্ন (১১৮৮৩) : আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইসলামের বিধান অনুযায়ী পিতা মারা গেলে সন্তান মিরাছ এর মালিক হয়। এক্ষেত্রে ছেলে সন্তান এক ভাগ পায় আর কন্যা সন্তান অর্ধেক ভাগ পায়। এখন আমি জানতে চাচ্ছি, আমরা যদি আমার পিতার ইন্তেকাল এর পূর্বে আমার বোনের বিবাহের পরে তাকে হিসেব করে ফার্নিচার ইত্যাদি দিয়ে মিরাছ থেকে কেটে রাখি এবং তার অংশটা পিতার সম্মতিতে তার বিবাহের পরে দিয়ে দেই, এতে ইসলামের দৃষ্টিতে কোন সমস্যা হবে কি? এক্ষেত্রে আমাদের করণীয় কী?

সন্তানকে ত্যাজ্য করলে কি সে মিরাস থেকে বঞ্চিত হবে?

প্রশ্ন (১১৮৮২) : আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, নিজ সন্তানকে ত্যাজ্য করার ব্যাপারে ইসলামের ‍বিধান কী? এর মাধ্যমে কি সন্তান তার পিতার মিরাস থেকে বঞ্চিত হবে?

ড্রামে উঠিয়ে রাখার পর মাছ মারা গেলে খাওয়া যাবে কি

প্রশ্ন (১১৮৭৯) : আমি মাছের ব্যবসা করি। পুকুর থেকে মাছ ধরে ব্যবসার উদ্দেশ্যে বড় একটি ড্রামে পানি দিয়ে তা জিইয়ে রাখি। কিছু কিছু মাছ এতে মারা যায়। জানতে চাচ্ছি, সেগুলো খাওয়া যাবে কি?

যে কয়বার লাব্বাইক সে কয়বার হজ্ব

প্রশ্ন (১১৮৭৬) : একটি বইয়ে পেলাম, ইবরাহীম (আ.) যখন হজ্বের ঘোষণা দিলেন তখন সকল সৃষ্টি লাব্বাইক বলেছে। যে একবার লাব্বাইক বলেছে সে একবার হজ্ব করবে, যে দুইবার বলেছে সে দুইবার। এভাবে যে যতবার লাব্বাইক বলেছে সে ততবার হজ্ব করবে। জানতে চাচ্ছি, এ সম্পর্কে কোনো বিশুদ্ধ হাদিস আছে কি?