Feature

ছেলের দুই বছর পূর্ণ হলে তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (১১৯০৭) : ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ছেলের বয়স দুই বছর হলে তুই তালাক। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হবে কি?

প্রশ্ন

ঝগড়ার সময় স্বামী তার স্ত্রীকে লক্ষ্য করে বলে, ছেলের বয়স দুই বছর হলে তুই তালাক। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হবে কি?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

শর্তের সাথে তালাক যুক্ত করলে শর্ত পাওয়ার সাথে সাথেই তালাক পতিত হয়ে যায়। হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেছেন,

الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ

‘মুসলিমরা নিজেদের শর্তসমূহ পালন করতে বাধ্য।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ৩৫৯৪]

কাজেই ছেলের বয়স দুই বছর পূর্ণ হলে এক তালাকে রজয়ী পতিত হয়ে যাবে।

আলমুহীতুল বুরহানী ৬/৭৯

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/27101/article-details.html