Feature

বিবাহিত হওয়া সত্ত্বেও অবিবাহিত পরিচয় দিয়ে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়া যাবে কি?

প্রশ্ন (১৩৮৬৫) : আমার চাচা উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশে দেশের একটি বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। উক্ত প্রতিষ্ঠানে বিবাহিত কাউকে ভর্তি নেয় না। কিন্তু আমার চাচা বিবাহিত। তাই বিবাহিত হওয়া সত্ত্বেও ভর্তি হওয়ার জন্য সে তার জীবন বৃত্তান্তে অবিবাহিত লিখে। এবং মৌখিক স্বীকারোক্তি দেন এ বলে যে, আমি অবিবাহিত; আমার স্ত্রী নেই। বর্তমানে সে ঐ প্রতিষ্ঠানের একজন ছাত্র। জানার বিষয় হল, এভাবে বলা ও লিখার কারণে তার স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হয়েছে?

প্রশ্ন

আমার চাচা উচ্চতর শিক্ষা অর্জনের উদ্দেশে দেশের একটি বড় প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য আবেদন করে। উক্ত প্রতিষ্ঠানে বিবাহিত কাউকে ভর্তি নেয় না। কিন্তু আমার চাচা বিবাহিত। তাই বিবাহিত হওয়া সত্ত্বেও ভর্তি হওয়ার জন্য সে তার জীবন বৃত্তান্তে অবিবাহিত লিখে। এবং মৌখিক স্বীকারোক্তি দেন এ বলে যে, আমি অবিবাহিত; আমার স্ত্রী নেই। বর্তমানে সে ঐ প্রতিষ্ঠানের একজন ছাত্র। জানার বিষয় হল, এভাবে বলা ও লিখার কারণে তার স্ত্রীর উপর কি কোনো তালাক পতিত হয়েছে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

বিবাহিত হওয়া সত্ত্বেও মিথ্যা বলে নিজেকে অবিবাহিত পরিচয় দেওয়া এবং স্ত্রী নেই বলা মারাত্মক অন্যায় ও কবীরা গুনাহ হয়েছে। এজন্য আল্লাহ তাআলার নিকট কায়মনোবাক্যে ইস্তিগফার করতে হবে। অবশ্য এভাবে মিথ্যা বলা ও লেখার কারণে বিবাহ বিচ্ছেদ ঘটেনি এবং স্ত্রীর উপর কোনো তালাকও পতিত হয়নি। তাদের বিবাহ যথারীতি বহাল রয়েছে।

উল্লেখ্য যে, নিজে অবিবাহিত প্রকাশ করে প্রতিষ্ঠানের শর্ত ভঙ্গ করে সেখানে ভর্তি হওয়া মারাত্মক অন্যায় হয়েছে। এটি ধোঁকা ও প্রতারণার শামিল। যা কোনো মুসলমানের কাজ নয়।

-তাবয়ীনুল হাকায়েক ৩/৮৩; বাদায়েউস সানায়ে ৩/১৭১; আলমুহীতুল বুরহানী ৪/৩৩; আদ্দুররুল মুখতার ৩/২৮৩

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31710&preview=true