স্বামীর মৃত্যুর কথা না জানলে কি দ্বিতীয় বিবাহ সহিহ হবে
প্রশ্ন (৮২৭৩) : ঘটনাটি আরও অনেক আগের। আমাদের এলাকার এক মহিলার স্বামী বিদেশে থাকত। দীর্ঘদিন ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই ঐ মহিলা আরেকটি বিবাহ করে। পরে জানতে পারে, দ্বিতীয় বিবাহের এক বছর আগেই তার পূর্বের স্বামী মারা গিয়েছে। এখন প্রশ্ন হল, তার কি প্রথম বিবাহ সহিহ হয়েছে?
প্রশ্ন
ঘটনাটি আরও অনেক আগের। আমাদের এলাকার এক মহিলার স্বামী বিদেশে থাকত। দীর্ঘদিন ধরে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাই ঐ মহিলা আরেকটি বিবাহ করে। পরে জানতে পারে, দ্বিতীয় বিবাহের এক বছর আগেই তার পূর্বের স্বামী মারা গিয়েছে। এখন প্রশ্ন হল, তার কি প্রথম বিবাহ সহিহ হয়েছে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে প্রথম স্বামীর ব্যাপারে নিশ্চিত কিছু না জেনে ঐ মহিলার দ্বিতীয় বিয়ে করা উচিত হয়নি। তবে যেহেতু দ্বিতীয় বিবাহের এক বছর আগেই তার স্বামী মৃত্যু বরণ করেছে সে হিসেবে তার ইদ্দতও পালন হয়ে গেছে। ফলে দ্বিতীয় বিবাহও শুদ্ধ হয়েছে। হাদিস শরিফে এসেছে-
عَنْ أَيُّوبَ قَالَ : سَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ وَمُجَاهِدًا وَعَطَاءً عَنِ الْمُتَوَفَّى عَنْهَا زَوْجُهَا ، مِنْ أَيِّ يَوْمٍ تَعْتَدُّ ؟ فَقَالُوا : مِنْ يَوْمِ يَمُوتُ
আইয়ুব (রহ.) বলেন, আমি সাঈদ ইবনে জুবাইর, মুজাহিদ, আত্বা (রহ.)কে স্বামীহারা নারীর ইদ্দত সম্পর্কে জিজ্ঞাসা করেছি যে, সে কবে থেকে ইদ্দত পালন করবে? তারা উত্তর দিয়েছেন, মৃত্যুর দিন থেকে। [মুসান্নাফে ইবনে আবি শায়বা, হাদিস: ১৯২৪৬]
আদ্দুররুল মুখতার ৩/৫২০; আলবাহরুর রায়েক ৪/১৪৪
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19298&preview=true
← পূর্ববর্তী
স্বামী স্ত্রী এক সাথে গোসল করতে কোন সমস্যা আছে কি
পরবর্তী →