ইদ্দত

হজ্বে যাওয়ার আগ মুহূর্তে কোনো মহিলার স্বামী মারা গেলে তার জন্য করণীয় কী?

প্রশ্ন (১৩৭৫০) : গত বছর আমার আব্বা-আম্মার হজ্ব করার ইচ্ছা ছিল এবং টাকাও জমা দিয়েছিলেন। হঠাৎ রমযান মাসের শেষ দিকে আব্বা মারা যান। এ অবস্থায় আমার আম্মার হজ্বে যাওয়ার হুকুম কী? এক্ষেত্রে তার জন্য ইদ্দত পালন করাই জরুরি, না হজ্বে যাওয়া?

স্বামী মাসের মাঝখানে মারা গেলে ইদ্দতের হিসাব করবে কিভাবে?

প্রশ্ন (১৩৭৪০) : শাওয়াল মাসের নয় তারিখে আমার বাবা ইন্তিকাল করেন। আমরা জানি, স্বামী মারা যাওয়ার পর চার মাস দশ দিন ইদ্দত পালন করতে হয়। এখন প্রশ্ন হল, বাবা যেহেতু মাসের কয়েক দিন অতিবাহিত হওয়ার পর ইন্তেকাল করেছেন তাই এ অবস্থায় চার মাস দশ দিনের হিসাব কীভাবে করবে? আম্মু এখন কিভাবে ইদ্দত পালন করবে?

ঔষুধ প্রয়োগ করে গর্ভস্থ সন্তানকে নষ্ট করে ফেললে কি ইদ্দত পূর্ণ হবে?

প্রশ্ন (১৩৫৯৮) : আমাদের এক আত্মীয়ার বিবাহ হয় গত বছর। মেয়েটির গর্ভে সন্তান আসার পর তার স্বামী তাকে তালাক দিয়ে দেয়। এ দুঃখে ও ক্ষোভে মেয়েটি ঔষুধ প্রয়োগের মাধ্যমে তার গর্ভস্থ সন্তানকে নষ্ট করে দেয়। এখন সে ইদ্দত কীভাবে পালন করবে? এই গর্ভপাতের দ্বারা কি ইদ্দত শেষ হয়ে গেছে? নাকি ঋতুস্রাবের মাধ্যমে ইদ্দত পালন করতে হবে?

কোনো নারী কি তার বাবার বাড়িতে ইদ্দত পালন করতে পারবে?

প্রশ্ন (১৩৫০১) : আমি আমার স্বামীর সাথে আমার বাবার বাড়িতে বেড়াতে আসার পর ঘটনাক্রমে সেখানেই তার ইন্তেকাল হয়ে যায়। এখন হুযুরের নিকট আমার জানার বিষয় হল, আমি স্বামীর মৃত্যুর ইদ্দত কোথায় পালন করব? আমার স্বামীর বাড়িতে না পিতার বাড়িতে? দয়া করে উত্তরটা জানালে উপকৃত হব।

ইদ্দতের ভেতর হজ্ব পালন করলে কি উক্ত হজ্ব আদায় হবে?

প্রশ্ন (১৩৩১০) : গত বছর আমি হজ্বে যাওয়ার প্রস্তুতি সম্পন্ন করি। মাহরাম হিসেবে আমার বড় ভাই আমার সাথে থাকবে। তো ফ্লাইটের কয়েকদিন আগে আমার স্বামী ইন্তেকাল করে। তখন অনেকেই আমাকে হজ্বে না গিয়ে বাড়িতে থেকে ইদ্দত পালন করতে বলে। আমি তাদের কথা না শুনে নির্দিষ্ট তারিখে হজ্বের সফরে চলে যাই। জানার বিষয় হল, এভাবে ইদ্দতের ভেতর হজ্ব করা কি আমার জন্য ঠিক হয়েছে? আর আমার হজ্ব কি আদায় হয়েছে? জানালে উপকৃত হব।

স্বামীর বাসায় ইদ্দত পালন করতে কষ্ট হলে অন্য কোনো আত্মীয়ের বাসায় গিয়ে ইদ্দত পালন করা যাবে কি?

প্রশ্ন (১৩২৭২) : আমাদের ৫ মাসের একটি সন্তান আছে। মাস খানেক আগে আমার স্বামী এন্তেকাল করেছে। আমরা শহরের একটি ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতাম। তার অবর্তমানে এখন সে বাসায় ছোট দুধের বাচ্চা নিয়ে একাকী থাকতে খুব ভয় হচ্ছে। প্রায় রাতেই উল্টাপাল্টা স্বপ্ন দেখে চিৎকার দিয়ে উঠি। দৈনন্দিন প্রয়োজন পূরণ করতেও খুব কষ্ট হচ্ছে। একটু দূরে আমার ভাইয়ের বাসা আছে। ভাইয়া বলেছেন, তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে। আমি কি বর্তমান বাসা থেকে বের হয়ে তার বাসায় গিয়ে ইদ্দত পালন করতে পারব? দয়া করে জানালে উপকৃত হব।

ইদ্দতের মধ্যে কি বিয়ের কাবিননামা তৈরি করে রাখা যাবে?

প্রশ্ন (১৩২৫৬) : স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে চার মাস দশদিন ইদ্দত পালন করতে হয়। এ সময় বিশেষ কিছু বিধান তার মেনে চলতে হয়। তন্মধ্যে উল্লেখ্যযোগ্য একটি বিধান হল, এ সময় সে অন্যত্র বিয়ে করতে পারে না। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, মেয়েকে উপযুক্ত মনে হলে ইদ্দতের মধ্যেই কাবিন নামা তৈরি করে রাখা হয়। এবং ইদ্দত শেষে বিয়ের বাকি কাজ সম্পন্ন করা হয়। এখন প্রশ্ন হল, এভাবে ইদ্দতের মধ্যেই কাবিননামা লিখে রাখা শরীয়তের দৃষ্টিতে জায়েয হবে কি?

তালাকপ্রাপ্তা মহিলাকে ইদ্দতের মধ্যে বিবাহ করা জায়েয আছে কি?

প্রশ্ন (১৩২৪৩) : আমার বাবার বয়স ৫৮ বছর। তিনি অন্যের তালাকপ্রাপ্তা স্ত্রীকে ইদ্দতের মধ্যে বিবাহ করেছেন। শরীয়তে এই বিবাহের হুকুম কী? প্রসঙ্গক্রমে উল্লেখ্য যে, আমার বয়স ২৭। এখনো ছাত্র। এখনো বাবার টাকায় আমার খরচ চলে। বাড়ীতে আম্মা ও ৭ বছরের ছোট ভাই আছে। আম্মা এই বিবাহ মোটেই মানতে পারছেন না। এই অবস্থায় আমার করণীয় কী?

ইদ্দত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৮৩) : কিছুদিন পূর্বে আমাদের প্রতিবেশী এক ব্যক্তি ইন্তিকাল করেছেন। লোকটির বাড়ি নোয়াখালী। তবে তার নোয়াখালীর বাড়িতে বর্তমানে তার মেয়ে পরিবারসহ বসবাস করছে। লোকটি তার কর্মস্থল গাজীপুরে জায়গা-জমি কিনে বাড়ি করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি পরিবারসহ গাজীপুরেই বসবাস করছিলেন। তবে কখনো কখনো তারা দীর্ঘদিনের জন্য নোয়াখালীতে মেয়েদের কাছেও থাকতেন। লোকটি তার বর্তমান বাড়ি গাজীপুরেই মারা গিয়েছে। এখন তার স্ত্রী সে বাড়িতেই ইদ্দত পালন করছে। পনের দিন হয়েছে তার স্বামী মারা গিয়েছে। এখন মহিলাটি ইদ্দতের বাকি সময় নোয়াখালীর বাড়িতে তার মেয়ের নিকট কাটাতে চাচ্ছে। তার জন্য কি নোয়াখালীর বাড়িতে ইদ্দত পালন করা জায়েয হবে?

ইদ্দতরত অবস্থায় কোনো মহিলা ঘর থেকে বের হতে পারবে কি?

প্রশ্ন (১৩০৩৫) : কিছুদিন পূর্বে আমার এক প্রতিবেশী ইন্তেকাল করেন। তার আট-দশ বছর বয়সী দুটি ছেলে আছে। উভয়ে মাদরাসায় পড়াশোনা করে। এছাড়া সংসারে কর্মক্ষম কোনো পুরুষ নেই। লোকটির স্ত্রী এক মহিলা মাদরাসায় শিক্ষকতা করেন। মাদরাসাটি বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে। মহিলাটি প্রতিদিন বিকেলে বাড়িতে চলে আসেন। আর বর্তমানে উক্ত মহিলার সংসারের খরচ চালানোর জন্য তার এ চাকরি ছাড়া আর কোনো ব্যবস্থা নেই। প্রশ্ন হল, উক্ত মহিলার জন্য ইদ্দতের সময় এ চাকরি করা জায়েয হবে কি না?

স্বামী তার স্ত্রীকে তালাক দেওয়ার পর মারা গেলে স্ত্রী কোন ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৯২৯) : এক মাস আগে আমার স্বামী আমাকে এক তালাকে রজঈ প্রদান করেন। আমার ইদ্দত চলা অবস্থায় তিন সপ্তাহের মাথায় স্বামী ইন্তেকাল করেন। এখন জানার বিষয় হল, মাসিক হিসেবে তালাকের যে ইদ্দত পালন করছিলাম সেই হিসাব পুরা করব, নাকি স্বামী-মৃত্যুর ইদ্দত- চার মাস দশ দিনের ইদ্দত পালন করব?

বিয়ের আক্দ হওয়ার পর স্বামী মারা গেলে কি স্ত্রীকে ইদ্দত পালন করতে হবে?

প্রশ্ন (১২৯১২) : দু’মাস আগে একটি ছেলের সাথে আমার চাচাত বোনের বিয়ে হয়। ছেলেটি সেনাবাহিনীর প্রশিক্ষণে ছিল। তাই ঐ সময় তার বিবাহের অনুমতি না থাকায় তখন শুধু আকদ সম্পন্ন হয়। স্বামী-স্ত্রী একসাথে থাকা হয়নি। এর একমাস পর প্রশিক্ষণে থাকা অবস্থায় এক সড়ক দুর্ঘটনায় ঐ ছেলে মারা যায়। এখন প্রশ্ন হল, এখন কি আমার বোনের কোনো ইদ্দত পালন করতে হবে? আর এ অবস্থায় সে কি কোনো মোহর পাবে?

অঙ্গ-প্রত্যঙ্গহীন গর্ভ নষ্ট করার দ্বারা কি ইদ্দত শেষ হয়ে যাবে?

প্রশ্ন (১২৯০৯) : মাস খানেক আগে আমার এক বান্ধবীর বিয়ে হয় এবং এর মাত্র দুই মাস পরই তার স্বামী দুর্ঘটনায় মারা যান। স্বামী মারা যাওয়ায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। এতে তার গর্ভ নষ্ট হয়ে যায় এবং এক ক্লিনিকে তার গর্ভপাত করানো হয়। গর্ভটি অল্পদিনের ছিল, কোনো অঙ্গ-প্রত্যঙ্গ হয়নি। ছোট একটি গোশতের টুকরার মত হয়েছিল। এখন জানার বিষয় হল, গর্ভপাত করানোর দ্বারা তার ইদ্দত কি শেষ হয়ে গেছে? যদি না হয় তাহলে এখন তার করণীয় কী? জানিয়ে বাধিত করবেন।

স্বামীর একাধিক বাড়ি থাকলে স্ত্রী কোন বাড়িতে ইদ্দত পালন করবে?

প্রশ্ন (১২৮৬২) : আমার স্বামীর গ্রামের বাড়ি খুলনায়। ঢাকাতেও তার নিজস্ব বাড়ি রয়েছে। তার কর্মস্থান ঢাকায় ছিল বিধায় আমরা ঢাকাস্থ বাড়িতেই বসবাস করি। গত কয়েকদিন আগে আমার স্বামী তার ঢাকাস্থ বাড়িতে হার্ট এ্যাটাক করেন। হসপিটালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন। পরদিন তাকে খুলনায় গ্রামের বাড়িতে কবরস্থ করা হয়। এ অবস্থায় এখন আমি কি খুলনায় এসে ইদ্দত পালন করতে পারব? না ঢাকাতেই ইদ্দত পালন করতে হবে? অথবা যদি কিছুদিন ঢাকায় আর কিছুদিন খুলনায় ইদ্দত পালন করি তাহলে কি কোনো অসুবিধা আছে? দয়া করে জানাবেন।

অপূর্ণ সন্তান প্রসব হলে কি ইদ্দত শেষ হয়ে যায়?

প্রশ্ন (১২৭৭৮) : আমাদের প্রতিবেশী এক তালাকপ্রাপ্তা মহিলা অন্তঃসত্ত্বা ছিল। তার অপূর্ণাঙ্গ একটি সন্তান জন্ম হয়। এখন আমি জানতে চাই, আকৃতি ধারণ করার পূর্বেই শুধু গোশতের টুকরা প্রসব করলে এর দ্বারা কি ইদ্দত শেষ হবে? দয়া করে জানিয়ে বাধিত করবেন।

অবৈধ সম্পর্কে থাকার কারণে কি ইদ্দত পালন করতে হয়?

প্রশ্ন (১২৭৬০) : এক মেয়ে ও এক ছেলের মাঝে অবৈধ সম্পর্ক ছিল। এক পর্যায়ে তাদের বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার দুই সপ্তাহের মধ্যে অন্য ছেলের সাথে তার বিয়ে দিয়ে দেয়। তখন গ্রামের এক ব্যক্তি আপত্তি তোলে যে, ঐ মেয়ের যেহেতু পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক ছিল তাই ইদ্দত পালনের আগে তার বিবাহ শুদ্ধ হবে না। এখন জিজ্ঞাসা হল, প্রশ্নোক্ত বিবাহটি শুদ্ধ হয়েছে কি না? না হলে বর্তমানে তাদের কী করণীয়?

দুই তালাকের ইদ্দত শেষ হওয়ার পর স্বামী তাকে তালাক দিলে কি উক্ত তালাক পতিত হবে?

প্রশ্ন (১২৭৫১) : এক ব্যক্তি তার স্ত্রীকে দুই তালাক প্রদান করে। এরপর তার স্ত্রীর সাথে চার মাস বার দিন কোনো যোগাযোগ বা অন্য কোনো সম্পর্ক রাখেনি। ইতিমধ্যে তার স্ত্রীর ইদ্দত অতিবাহিত হয়ে যায়। এরপর তাকে মৌখিক ও লিখিতভাবে কাজী ও উকিলের মাধ্যমে তিন তালাক প্রদান করে। এখন প্রশ্ন হল- ১. ইদ্দত অতিবাহিত হয়ে যাওয়ার পর যে তিন তালাক প্রদান করা হয়েছে তা কার্যকর হয়েছে কি? ২. যদি তিন তালাক কার্যকর না হয় তাহলে তারা কীভাবে আবার বৈবাহিক সম্পর্কে ফিরে আসতে পারবে?

স্ত্রী তার বাবার বাসায় ইদ্দত পালন করলে কি স্বামীর পক্ষ থেকে ভরণ-পোষণ পাবে?

প্রশ্ন (১২৬৭৯) : আমার এক প্রতিবেশী তার স্বামীর সাথে ঝগড়া করে তার অনুমতি ছাড়া বাবার বাসায় চলে যায়। কিছুদিন পর তার স্বামী তার বাবার বাসা থেকে স্ত্রীকে আনতে গেলে সে আসতে অস্বীকার করে এবং তালাকের দাবি করে। ফলে স্বামী তাকে এক তালাকে বায়েন দিয়ে দেয়। এখন স্ত্রী তার বাবার বাসায়ই আছে। এখন জানার বিষয় হলো, এই ইদ্দতকালীন সময়ে স্ত্রী তার স্বামী থেকে ভরণ-পোষণ পাবে কি না?

স্ত্রীকে তালাক হওয়ার পরেও কি সে স্বামীর বাড়িতে থাকতে পারবে?

প্রশ্ন (১২৫০৯) : কয়েকদিন আগে আমার প্রবাসী পিতা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার আম্মাকে তিন তালাক দিয়ে দেন। বিষয়টি একজনকে জানালে তিনি দ্রুত আম্মাকে নানাবাড়িতে পাঠিয়ে দিতে বলেন। একথা শুনে তিনি বিমূর্ষ হয়ে পড়েছেন। এই বৃদ্ধ বয়সে নানাবাড়িতে কীভাবে যাবেন? এ করুণ পরিস্থিতিতে জনাবের কাছে জানার বিষয় হল, ১. এখন কি বাস্তবেই আম্মাকে নানাবাড়িতে পাঠিয়ে দিতে হবে? আমরা চাচ্ছি, তিনি আব্বুর স্ত্রী হিসাবে না থাকলেও আমাদের দেখাশুনা ও পরিবারের নিয়ন্ত্রণের জন্য আব্বুর সংসারে থাকুন। এতে শরয়ী কোনো সমস্যা আছে কি না? এক্ষেত্রে আব্বুর টাকা দিয়ে তিনি নিজের ব্যয় নির্বাহ করতে পারবেন কি না? ২. আম্মার তালাকের ইদ্দতেও মৃত্যু পরবর্তী ইদ্দতের ন্যায় সাজসজ্জা ত্যাগ ইত্যাদি বিভিন্ন বিধান কার্যকর হবে কি না?