Feature

ইদ্দত সংক্রান্ত একটি মাসআলা।

প্রশ্ন (১৩১৮৩) : কিছুদিন পূর্বে আমাদের প্রতিবেশী এক ব্যক্তি ইন্তিকাল করেছেন। লোকটির বাড়ি নোয়াখালী। তবে তার নোয়াখালীর বাড়িতে বর্তমানে তার মেয়ে পরিবারসহ বসবাস করছে। লোকটি তার কর্মস্থল গাজীপুরে জায়গা-জমি কিনে বাড়ি করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি পরিবারসহ গাজীপুরেই বসবাস করছিলেন। তবে কখনো কখনো তারা দীর্ঘদিনের জন্য নোয়াখালীতে মেয়েদের কাছেও থাকতেন। লোকটি তার বর্তমান বাড়ি গাজীপুরেই মারা গিয়েছে। এখন তার স্ত্রী সে বাড়িতেই ইদ্দত পালন করছে। পনের দিন হয়েছে তার স্বামী মারা গিয়েছে। এখন মহিলাটি ইদ্দতের বাকি সময় নোয়াখালীর বাড়িতে তার মেয়ের নিকট কাটাতে চাচ্ছে। তার জন্য কি নোয়াখালীর বাড়িতে ইদ্দত পালন করা জায়েয হবে?

প্রশ্ন

কিছুদিন পূর্বে আমাদের প্রতিবেশী এক ব্যক্তি ইন্তিকাল করেছেন। লোকটির বাড়ি নোয়াখালী। তবে তার নোয়াখালীর বাড়িতে বর্তমানে তার মেয়ে পরিবারসহ বসবাস করছে। লোকটি তার কর্মস্থল গাজীপুরে জায়গা-জমি কিনে বাড়ি করেছিলেন। দীর্ঘদিন যাবৎ তিনি পরিবারসহ গাজীপুরেই বসবাস করছিলেন। তবে কখনো কখনো তারা দীর্ঘদিনের জন্য নোয়াখালীতে মেয়েদের কাছেও থাকতেন। লোকটি তার বর্তমান বাড়ি গাজীপুরেই মারা গিয়েছে। এখন তার স্ত্রী সে বাড়িতেই ইদ্দত পালন করছে। পনের দিন হয়েছে তার স্বামী মারা গিয়েছে। এখন মহিলাটি ইদ্দতের বাকি সময় নোয়াখালীর বাড়িতে তার মেয়ের নিকট কাটাতে চাচ্ছে। তার জন্য কি নোয়াখালীর বাড়িতে ইদ্দত পালন করা জায়েয হবে?

উত্তর

بسم الله الرحمن الرحيم

حامدا و مصليا و مسلما

প্রশ্নোক্ত ক্ষেত্রে গাজীপুরের ঐ বাসায় যদি ইদ্দত পূর্ণ করা সম্ভব হয় তাহলে সেখানেই ইদ্দত পূর্ণ করতে হবে। কেননা স্বামীর বাসস্থান থেকে ইদ্দত অবস্থায় বিশেষ ওযর ছাড়া সফর করা নাজায়েয। তবে যদি একাকিত্ব বা অন্য কোনো কারণে সেখানে বসবাস করা অধিক কষ্টকর হয়ে যায় তাহলে ইদ্দতের বাকি অংশ নোয়াখালীতে গিয়েও পালন করতে পারবে।

-আলমাবসূত, সারাখসী ৬/৩৪; ফাতহুল কাদীর ৪/১৬৬; আলমুহীতুল বুরহানী ৫/২৩৭; রদ্দুল মুহতার ৩/৫৩৬

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=30160&preview=true