ইদ্দতের মধ্যে দ্বিতীয় বিবাহ করলে কি প্রথম স্বামীর জন্য হালাল হবে
প্রশ্ন (৮২৬০) : এক লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর ইদ্দতের মধ্যেই ঐ মহিলা দ্বিতীয় বিবাহ করে। অতঃপর কযেক মাস পর দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরতে চাচ্ছে। শরিয়ত অনুযায়ী সে কি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে?
প্রশ্ন
এক লোক তার স্ত্রীকে তিন তালাক দেয়। অতঃপর ইদ্দতের মধ্যেই ঐ মহিলা দ্বিতীয় বিবাহ করে। অতঃপর কযেক মাস পর দ্বিতীয় স্বামীও তাকে তালাক দেয়। এখন সে তার প্রথম স্বামীর কাছে ফিরতে চাচ্ছে। শরিয়ত অনুযায়ী সে কি প্রথম স্বামীর কাছে ফিরে আসতে পারবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
ইদ্দতের মধ্যে বিবাহ করলে তা সহিহ হয় না। কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেন-
وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ
আর আল্লাহর নির্দেশ (ইদ্দত) তার সময় পূর্ণ করার পূর্বে বিবাহ বন্ধনের সংকল্প করো না। [সূরা বাকারা, আয়াত: ২৩৫]
যেহেতু ঐ নারীর দ্বিতীয় বিবাহ সহিহই হয়নি সেহেতু সে প্রথম স্বামীর জন্য বৈধ হবে না।
আদ্দুররুল মুনতাকা ২/৮৯; আলবাহরুর রায়েক ৩/১৭২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=19263&preview=true
← পূর্ববর্তী
ইদ্দত পালন করার সময় কি স্বামী আর স্ত্রী একই ঘরে থাকবে
পরবর্তী →