Feature

স্টুডিও এর ব্যবসা করা যাবে কি

প্রশ্ন (৬৪৭৫) : আমার একটা স্টুডিও আছে। এ ব্যবসা শরিয়তে জায়েয আছে কি

প্রশ্ন

আমার একটা স্টুডিও আছে। এ ব্যবসা শরিয়তে জায়েয আছে কি

উত্তর

بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما

স্টুডিওতে যদি প্রাণীর ছবি অপ্রয়োজনীয়ভাবে উঠানো হয় তাহলে তা জায়েয হবে না। কারণ হাদিস শরিফে এসেছে, রাসূল (সা.) বলেন-

إنَّ أشَدَّ الناسِ عَذابًا يومَ القيامةِ الذين يُضاهونَ بخَلْقِ اللهِ عزَّ وجلَّ.

কিয়ামতের দিন ঐ সমস্ত লোকেরা (যারা ছবি আঁকে তারা আল্লাহর সৃষ্টির মতই কিছু করতে উদ্যত হয়।) সবচেয়ে বেশী আযাব ভোগ করবে যারা আল্লাহর সৃষ্টির মত সৃষ্টি করে। [সহিহ বুখারি, হাদিস: ৫৯৫৪]

আর যে কাজ নাজায়েয তাকে উপার্জনের মাধ্যম হিসেবে গ্রহণ করাও জায়েয নেই। এ ছাড়া অন্যান্য বৈধ কাজে স্টুডিও এর ব্যবসা করতে পারবেন।

আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।

و الله تعالى أعلم بالصواب

وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم

উত্তর দিচ্ছেন:

ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী

সূত্র: https://www.drkhalilurrahman.com/15410/article-details.html