আমানতের টাকা অনুমতি নিয়ে ব্যবসা করে তাতে লস হলে কি উক্ত টাকা ফেরত দিতে হবে?
প্রশ্ন (১৩৮৬১) : আমার ফুফাতো ভাই বিদেশ থাকে। সে আমার একাউন্টে তার টাকা পাঠায়। এবং সেগুলো আমার একাউন্টেই আমানত হিসেবে রেখে দেয়। ঐ টাকা আমার একাউন্টে দীর্ঘদিন থেকে যায়। তাই আমি তার অনুমতি নিয়ে ঐ টাকা দিয়ে ব্যবসা করি। এতে আমার ভালই লাভ হয়েছে। তবে কিছুদিন আগে আমার ব্যবসায় অনেক লস হয়। ফলে মূলধনের অনেক ক্ষতি হয়। জানার বিষয় হল, এ অবস্থায় কি আমাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে?
প্রশ্ন
আমার ফুফাতো ভাই বিদেশ থাকে। সে আমার একাউন্টে তার টাকা পাঠায়। এবং সেগুলো আমার একাউন্টেই আমানত হিসেবে রেখে দেয়। ঐ টাকা আমার একাউন্টে দীর্ঘদিন থেকে যায়। তাই আমি তার অনুমতি নিয়ে ঐ টাকা দিয়ে ব্যবসা করি। এতে আমার ভালই লাভ হয়েছে। তবে কিছুদিন আগে আমার ব্যবসায় অনেক লস হয়। ফলে মূলধনের অনেক ক্ষতি হয়। জানার বিষয় হল, এ অবস্থায় কি আমাকে তার টাকা ফিরিয়ে দিতে হবে?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
হ্যাঁ, প্রশ্নোক্ত অবস্থায় আপনার ফুফাতো ভাইয়ের সকল টাকা তাকে ফিরিয়ে দিতে হবে। কেননা আপনার ফুফাতো ভাই ঐ টাকা প্রথমে আমানত হিসেবে রাখলেও পরবর্তীতে যেহেতু তার অনুমতি সাপেক্ষেই আপনি তা ব্যবসায় খরচ করেছেন তাই তা আমানতের টাকা থাকেনি; বরং ঋণের অন্তর্ভুক্ত হয়ে গেছে। সুতরাং এখন ব্যবসায় ক্ষতিগ্রস্ত হলেও ফুফাতো ভাইয়ের সকল টাকা তাকে ফিরিয়ে দিতে হবে।
-ফাতাওয়া হিন্দিয়া ৪/৩৬০; আলমুহীতুল বুরহানী ৮/৩১৬; ফাতাওয়া তাতারখানিয়া ১৬/৫৬
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/?p=31706&preview=true