কাউকে ব্যবসার জন্য ঋণ দিয়ে তার ব্যবসা থেকে লভ্যাংশ গ্রহণ করা জায়েয আছে কি?
প্রশ্ন (১৩১৬৭) : এক কোম্পানী তাদের মাল বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছে। কোম্পানী জামানত সরূপ ডিলারদের নিকট হতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) করে টাকা চেয়েছে। হিসাব করে দেখা গেছে পণ্য বিক্রির পর প্রত্যেক পণ্য হতে ডিলারের ৭ টাকা করে লাভ থাকবে। একজন ডিলার তার নিকট জামানতের টাকা না থাকায় আমার নিকট ৫০,০০০/- টাকা ঋণ চেয়েছেন। আমি তাকে বলেছি, টাকা দিতে পারি এই শর্তে যে, প্রত্যেক বিক্রিকৃত পণ্য হতে আমাকে ১ টাকা করে লাভ দিবেন। আমি জানতে চাই উক্ত পদ্ধতিতে আমার টাকা নেওয়া শরীয়তসম্মত হবে কি?
প্রশ্ন
এক কোম্পানী তাদের মাল বিক্রির জন্য ডিলার নিয়োগ দিয়েছে। কোম্পানী জামানত সরূপ ডিলারদের নিকট হতে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) করে টাকা চেয়েছে। হিসাব করে দেখা গেছে পণ্য বিক্রির পর প্রত্যেক পণ্য হতে ডিলারের ৭ টাকা করে লাভ থাকবে। একজন ডিলার তার নিকট জামানতের টাকা না থাকায় আমার নিকট ৫০,০০০/- টাকা ঋণ চেয়েছেন। আমি তাকে বলেছি, টাকা দিতে পারি এই শর্তে যে, প্রত্যেক বিক্রিকৃত পণ্য হতে আমাকে ১ টাকা করে লাভ দিবেন। আমি জানতে চাই উক্ত পদ্ধতিতে আমার টাকা নেওয়া শরীয়তসম্মত হবে কি?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
প্রশ্নোক্ত ক্ষেত্রে ডিলারের জামানতের জন্য ঋণ প্রদাণ করে বিনিময়ে লাভের নামে কিছু নেওয়া জায়েয হবে না। এটি সুস্পষ্ট সুদ ও হারাম বলে গণ্য হবে। তাই এ ধরনের চুক্তি থেকে বিরত থাকা আবশ্যক।
-রদ্দুল মুহতার ৫/১৬৬; আসসুনানুল কুবরা, বাইহাকী ৫/৩৫০
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/30129/article-details.html
← পূর্ববর্তী
মাজুর ইমামের পিছনে নামায পড়লে সহিহ হবে কি?
পরবর্তী →