মুসলিমের জন্য বিধর্মীর সাথে অংশীদার হিসেবে ব্যবসা জায়েয আছে কি?
প্রশ্ন (১২৮৭০) : কোনো মুসলমান কি বিধর্মীর সাথে অংশীদার হিসেবে ব্যবসা করতে পারবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কী?
প্রশ্ন
কোনো মুসলমান কি বিধর্মীর সাথে অংশীদার হিসেবে ব্যবসা করতে পারবে? এ ব্যাপারে শরীয়তের বিধান কী?
উত্তর
بسم الله الرحمن الرحيم
حامدا و مصليا و مسلما
কোন অমুসলিম বা বিধর্মীর সাথে যৌথভাবে ব্যবসা করা বা তাকে ব্যবসায় অংশীদার করা নাজায়েয নয়। তবে সর্বক্ষেত্রে বৈধতার প্রতি লক্ষ্য রাখতে হবে এবং ব্যবসার ক্ষেত্রে শরীয়তের নিষিদ্ধ বিষয়সমূহ থেকে বিরত থাকতে হবে।
উল্লেখ্য যে, অমুসলিমদের সাথে হৃদ্যতাপূর্ণ গাঢ় সম্পর্ক স্থাপন করতে কুরআনুল কারীমে বারণ করা হয়েছে। তাই একান্ত বাধ্য না হলে ব্যবসার মত গুরুত্বপূর্ণ কারবারে তাদেরকে অংশীদার না করাই উচিত। কেননা এর দ্বারা কিছুটা হৃদ্যতার সম্পর্ক হয়েই যায় এবং তাদের কৃষ্টিকালচারের প্রভাব পড়ে।
-তাবয়ীনুল হাকায়েক ৪/২৩৯; ফাতাওয়া খানিয়া ৩/৬১৩; বাদায়েউস সানায়ে ৫/৮২
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র:https://www.drkhalilurrahman.com/?p=29473&preview=true
← পূর্ববর্তী
সূর্যোদয়ের সময় নামায পড়লে কি উক্ত নামায সহিহ হবে?
পরবর্তী →