তালাক বা বিবাহ বিচ্ছেদ (ডিভোর্স)

মৃত্যু থেকে বাঁচানোর জন্য সাইন করলে তালাক হবে কি

প্রশ্ন (৫৪৩৯) : কিছুদিন আগে আমি পালিয়ে বিয়ে করি। আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার স্ত্রীকে জিম্মি করে আমাকে হুমকি দেয় যে, আমি যদি তালাকনামায় সাইন না করি তাহলে আমার স্ত্রীকে হত্যা করে ফেলবে। স্ত্রীর প্রাণ রক্ষার্থে আমি সাইন করি। কিন্তু আমার তালাক দেওয়ার নিয়ত ছিল না এবং মুখেও কিছু বলিনি। জানতে চাচ্ছি, সাইন করার কারণে কি তালাক হয়েছে?

মুখে না বলে শুধু কাগজে সাইন করলে তালাক হবে কি

প্রশ্ন (৫৪৩১) : স্বামী স্ত্রীর পরস্পর ঝগড়ার এক পর্যায়ে কাজি অফিসে গিয়ে ডিভোর্স পেপার রেডি করতে বলে। পেপার রেডি হলে স্ত্রী সাইন করে চলে যায়। স্বামী যখন সাইন করে তখন সে মুখে তালাকের উচ্চারণ করেনি। তার মনে তালাক দেওয়ার নিয়তও ছিল না। প্রশ্ন হল, শুধু সাইনের দ্বারা কি তালাক হবে?

তালাক প্রদানের তিনমাস পর অন্যত্র বিয়ে বসা যাবে কি

প্রশ্ন (৫৪০৭) : আমার স্বামী মৌখিকভাবে আমাকে এক তালাক দেয়। কিছুদিন পর আমার স্বামী বলে, মৌখিক তালাক পতিত হয় না। ফলে আমরা পুনরায় ঘর সংসার করতে থাকি। এর কিছুদিন পর একজন আলেমের মুখে শুনতে পারি, মৌখিক তালাকও পতিত হয়। এরপর থেকে তিনমাস যাবত আমি আমার স্বামী থেকে আলাদা আছি। প্রশ্ন হল, এখন আমি অন্যত্র বিয়ে বসতে পারব কি?

তোর মায়ের সাথে সম্পর্ক হারাম বললে তালাক হবে কি

প্রশ্ন (৫৪০২) : জনৈক ব্যক্তি ঝগড়ার এক পর্যায়ে তার মেয়েকে লক্ষ্য করে বলে, তোর মায়ের সাথে আমার সম্পর্ক হারাম। জানেত চাচ্ছি, উক্ত কথা দ্বারা তালাক হবে কি?

তিনবার হারাম বললে কয় তালাক হবে

প্রশ্ন (৫৩৯৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তুই আমার জন্য হারাম, হারাম, হারাম। উক্ত ব্যক্তি এর দ্বারা তালাক উদ্দেশ্য নিয়েছে। সে জানতে চাচ্ছে, এই কথার দ্বারা কয় তালাক পতিত হবে?

জোর করে খোলা তালাকে সাইন নিলে তালাক হবে কি

প্রশ্ন (৫৩৭৯) : জনৈক ব্যক্তির স্ত্রী কাজি মারফত খোলা তালাকের নোটিশ পাঠিয়েছে। কিন্তু স্বামী তাকে তালাক দিতে ইচ্ছুক নয়। পরবর্তীতে এলাকার চেয়ারম্যান ও নেতারা স্বামীর উপর চাপ প্রয়োগ করে নোটিশে সাইন করায়। প্রশ্ন হল, বাধ্য হয়ে সাইন করার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামী তালাকের নিয়ত করেনি এবং মুখেও কিছু বলেনি।

ভয় দেখানোর জন্য লিখিত তালাক দিলে পতিত হবে কি

প্রশ্ন (৫৩১৭) : কোনো স্বামী তার স্ত্রীকে ভয় দেখানোর জন্য কাজীর মাধ্যমে লিখিত তালাকের নোটিশ পাঠিয়েছে। কিন্তু তার মনে ছিল যে, সে তালাক দিচ্ছে না। জানতে চাচ্ছি, এর দ্বারা তালাক পতিত হবে কি?

তালাক দিলে স্বামী স্ত্রীর কাছে মোহর ফেরত চাইতে পারবে কি

প্রশ্ন (৫২৮৪) : জনৈক ব্যক্তির স্ত্রী নিজের উপর তালাক গ্রহণের ক্ষমতাবলে তালাক নিয়েছে। এখন স্বামী তার কাছে প্রদত্ত মোহর ফেরত চাইছে। প্রশ্ন হল, স্বামীর জন্য মোহর চাওয়া বৈধ হবে কি?

একমাস পর্যন্ত তালাক দিলাম বললে কয় তালাক হবে

প্রশ্ন (৫২৬০) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, আমি তোমাকে আগামী এক মাস পর্যন্ত তালাক দিলাম। উক্ত কথা কয়েকবার রিপিট করে। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হবে?

সহবাসের আগে ভিন্ন শব্দে তিন তালাক দিলে দ্বিতীয়বার বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫২৪১) : জনৈক ব্যক্তি বিয়ের পরপর নির্জনবাসের পূর্বে তার স্ত্রীকে ভিন্ন ভিন্ন শব্দে তিন তালাক প্রদান করেছে। এখন সে পুনরায় তাকে বিয়ে করতে চাচ্ছে। প্রশ্ন হল, উক্ত ব্যক্তির জন্য সেই নারীকে দ্বিতীবার বিয়ে করা বৈধ হবে কি?

সহবাসের আগে এক শব্দে তিন তালাক দিলে পরবর্তীতে বিয়ে করা যাবে কি

প্রশ্ন (৫২৩৮) : কোনো ব্যক্তি যদি তার নববিবাহিতা স্ত্রীকে সহবাস এমনকি নির্জনবানের আগেই এক শব্দে তিন তালাক দেয় তাহলে পরবর্তীতে দ্বিতীয়বার তাকে বিয়ে করতে পারবে কি?

বিনা তালাকে তালাক বললে তালাক হবে কি

প্রশ্ন (৫২২৩) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে বলল, তুমি উক্ত কাজ করলে বিনা তালাকে তালাক। তার স্ত্রী উক্ত কাজটি করে ফেলেছে। জানতে চাচ্ছি, এতে তালাক হবে কি? কারণ সে তো বিনা তালাকে তালাক বলেছে।

দুইবার তুমি তালাক বলে একবার উদ্দেশ্য নেওয়া যাবে কি

প্রশ্ন (৫২১৪) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে লক্ষ্য করে বলল, তুমি তালাক, তুমি তালাক। পরক্ষণেই সে বলল, আমি দ্বিতীয় বাক্যটি দ্বারা প্রথম তালাকই উদ্দেশ্য নিয়েছি। জানতে চাচ্ছি, উক্ত ব্যক্তির কথা কি গ্রহণযোগ্য হবে?

একমাস পর দুই তালাক বললে কয় তালাক হবে

প্রশ্ন (৫১৯০) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে একটি তালাক প্রদান করেছে। এর ঠিক একমাস পর বলেছে, তুমি দুই তালাক। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হবে?