ডিভোর্স দিতে মন চাচ্ছে বললে তালাক হবে কি
প্রশ্ন (৫৩৮৪) : এক ব্যক্তি তার স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে বলে, তোমাকে ডিভোর্স দিতে মন চাচ্ছে। প্রশ্ন হল, উক্ত কথা দ্বারা তালাক পতিত হবে কি?
প্রশ্ন
এক ব্যক্তি তার স্ত্রীর প্রতি বিরক্ত হয়ে বলে, তোমাকে ডিভোর্স দিতে মন চাচ্ছে। প্রশ্ন হল, উক্ত কথা দ্বারা তালাক পতিত হবে কি?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
না, উক্ত কথা দ্বারা তালাক পতিত হবে না। কারণ স্বামী তার স্ত্রীকে তালাক দেয়নি। বরং দেওয়ার ইচ্ছা পোষণ করেছে মাত্র। যা ওয়াদার অন্তর্ভুক্ত। আর তালাকের ওয়াদা করলে তালাক পতিত হয় না।
সামান্যতেই তালাকের মত শব্দ উচ্চারণ করা কোনো বুদ্ধিমানের কাজ নয়। ভবিষ্যতে এ বিষয়ে আরো সতর্ক থাকা উচিৎ।
রদ্দুল মুহতার ৩/৩১৯
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/13193/article-details.html
← পূর্ববর্তী
যৌনাঙ্গে উপরিভাগে আঙ্গুল দ্বারা ঘষলে কি গোসল ফরজ হবে
পরবর্তী →