একমাস পর দুই তালাক বললে কয় তালাক হবে
প্রশ্ন (৫১৯০) : জনৈক ব্যক্তি তার স্ত্রীকে একটি তালাক প্রদান করেছে। এর ঠিক একমাস পর বলেছে, তুমি দুই তালাক। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হবে?
প্রশ্ন
জনৈক ব্যক্তি তার স্ত্রীকে একটি তালাক প্রদান করেছে। এর ঠিক একমাস পর বলেছে, তুমি দুই তালাক। জানতে চাচ্ছি, এর দ্বারা কয় তালাক পতিত হবে?
উত্তর
بسم الله الرحمٰن الرحيم. حامدا و مصليا و مسلما
এক তালাক দেওয়ার পর স্বামী যেহেতু পুনরায় দুই তালাক দিয়েছে তাই সবগুলো মিলে তিন তালাক পতিত হয়ে গিয়েছে। স্ত্রী ও স্বামীর বৈবাহিক সম্পর্ক সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে,
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا
‘অতএব যদি সে তাকে (তিন) তালাক দেয় তাহলে সে পুরুষের জন্য হালাল হবে না যতক্ষণ পর্যন্ত ভিন্ন একজন স্বামী সে গ্রহণ না করে। অতঃপর সে (স্বামী) যদি তাকে তালাক দেয়, তাহলে তাদের উভয়ের অপরাধ হবে না যে, তারা একে অপরের নিকট ফিরে আসবে।’ [সূরা বাকারা, আয়াত: ২৩০]
আল্লাহ তা‘আলাই সবচেয়ে ভালো জানেন।
و الله تعالى أعلم بالصواب
وصلى الله تعالى على رسوله وعلى آله وسلم
উত্তর দিচ্ছেন:
ড. মুফতি মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী
সূত্র: https://www.drkhalilurrahman.com/12793/article-details.html
← পূর্ববর্তী
উকিল বাপ কথিত মেয়েকে বিয়ে করতে পারবে কি
পরবর্তী →