এ মহিলার সাথে সংসার করব না বললে তালাক হবে কি
প্রশ্ন (৫১৭৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে রাগ করে আস্তে আস্তে বলেছে যে, আমি এই মহিলার সাথে সংসার করব না। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৫১৭৭) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে রাগ করে আস্তে আস্তে বলেছে যে, আমি এই মহিলার সাথে সংসার করব না। জানতে চাচ্ছি, এ কথার দ্বারা তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৫১৭৬) : আমার চাচাত ভাইয়ের সাথে তার স্ত্রীর বনিবনা হচ্ছে না। স্ত্রী খুব কঠোর স্বভাবের। আমার চাচাত ভাইকেসহ তার বাবা মাকে সর্বদা গালিগালাজ করে। বর্তমানে তার স্ত্রী তার কাছে তালাক চাচ্ছে। কারণ সে অন্য আরেক ছেলেকে পছন্দ করে। আমার চাচত ভাই খোলা তালাক করতে চাচ্ছে। খোলা তালাকের বিনিময় হিসেবে ২ লক্ষ টাকা চেয়েছে। উল্লেখ্য, বিয়ের মোহর ছিল পঞ্চাশ হাজার টাকা যা পরিশোধ করা হয়েছে। প্রশ্ন হল, নির্ধারিত মোহর থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করা যাবে কি?
প্রশ্ন (৫১৪২) : আমি মাদরায় পড়ুয়া। ছাত্র থাকাবস্থায় একদিন ক্লাসে তালাকের আলোচনা চলছিল। আমাদের এক সাথী বলে বসে, আমি বিয়ে করলেই তালাক। আরো কয়েকজন উক্ত কথাটি বলে। তবে আমি বলেছি কিনা তা স্পষ্ট মনে নেই। কিছুদিন আগে আমি বিয়ে করেছি। উক্ত বিষয়টি নিয়ে খুব পেরেশানিতে আছি। জানতে চাচ্ছি, আমার স্ত্রী কি তালাক হয়ে যাবে?
প্রশ্ন (৫১২৮) : খোলা তালাকের বিনিময়ে স্বামী স্ত্রীর কাছ থেকে টাকা নিতে পারবে কি?
প্রশ্ন (৫১২০) : জনৈক যুবক কাজি অফিসে গিয়ে একজন প্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করেছে। সেখানে সেই যুবকের দু’জন বন্ধু সাক্ষী হিসেবে উপস্থিত ছিল। পরবর্তীতে দুইজনের মাঝে মনোমালিন্য হওয়ার কারণে উক্ত যুবক সেই মেয়েকে তিন তালাক দেয়। জানতে চাচ্ছি, অভিভাবক ছাড়া বিয়ে হওয়ার কারণে তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৫০৭৪) : কোনো ব্যক্তি যদি তার স্ত্রীর উচ্চতা বুঝাতে তার স্ত্রীকে বলে, তুমি আমার মায়ের মত। তাহলে উক্ত কথার দ্বারা যিহার হবে কি?
প্রশ্ন (৫০৫৫) : আমাদের এলাকার এক ব্যক্তির সাথে কিছুদিন আগে তার স্ত্রীর ঝগড়া হয়। তার স্ত্রী বলে, আমি বাপের বাড়ি চলে যাব। সে কথার প্রেক্ষিতে তার স্বামী বলে, তুমি তো স্বাধীন। যা মনে চায় করতে পার। জানতে চাচ্ছি, স্বামীর উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, স্বামীর তালাক দেওয়ার কোনো নিয়ত ছিল না।
প্রশ্ন (৫০৫৪) : কোনো স্বামী যদি তার স্ত্রীকে বলে, তুমি আমার মায়ের মত সুন্দর। তাহলে উক্ত কথার দ্বারা যিহার হবে কি?
প্রশ্ন (৫০৫১) : জনৈক ব্যক্তি তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে বলে, তোর সাথে আমি আর সংসার করব না। তবে এ কথা বলার সময় তার কোনো নিয়ত ছিল না। জানতে চাচ্ছি, এর দ্বারা কি তালাক হবে?
প্রশ্ন (৫০৪৭) : কোনো ব্যক্তি তার স্ত্রীকে এক তালাক দিল। সে মোবাইলের মাধ্যমে রাজায়াত করতে পারবে কি?
প্রশ্ন (৫০৪৩) : কিছুদিন আমি আমার স্ত্রীকে তালাকের মাসআলা বুঝানোর সময় এভাবে বলি, ধর, আমি তোমাকে তালাক দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, আমার তালাকের কোনো নিয়ত ছিল না।
প্রশ্ন (৫০৪০) : স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক ব্যক্তি একবার বলে, আমি তোমাকে মুক্ত করে দিলাম। জানতে চাচ্ছি, উক্ত কথার দ্বারা তালাক হবে কি? উল্লেখ্য, উক্ত ব্যক্তির তালাকের কোনো নিয়ত ছিল না।
প্রশ্ন (৫০৩২) : জনৈকা নারী কাজীর মাধ্যমে তার স্বামীকে তালাক দিয়েছে। স্বামী তা জানতে পেরে তাকে পুনরায় তিন তালাক দেয়। জানতে চাচ্ছি, স্বামীর তালাক কার্যকর হবে কি?
প্রশ্ন (৫০২৫) : কিছুদিন আগে ইউটিউবে একটি ভিডিও দেখলাম। সেখানে বলা হয়েছে যে, রাগের মাথায় তালাক দিলে তালাক পতিত হবে না। জানতে চাচ্ছি, উক্ত মাসআলা কি সঠিক?
প্রশ্ন (৫০০২) : আমার স্বামীর সাথে কিছুদিন আগে তুমুল ঝগড়া হয়। বাবার বাড়ি যাওয়ার পর রাগের বশবর্তী হয়ে কাজীর কাছে গিয়ে আমি নিজের উপর তালাক গ্রহণ করি। উল্লেখ্য, আমার স্বামী আমাকে তালাক গ্রহণের অনুমতি দিয়েছেন। কিন্তু তালাকের কথা আমার স্বামীকে জানাইনি। ইদ্দত শেষ হওয়ার পর তিনি বিষয়টি জানতে পারেন এবং রাগে আমাকে তিন তালাক দেন। জানতে চাচ্ছি, সেই তিন তালাক কি পতিত হয়েছে?
প্রশ্ন (৪৯৩৪) : জনৈক ব্যক্তি রাগের মাথায় তার স্ত্রীকে এক বাক্যে একশত তালাক দিয়েছে। প্রশ্ন হল, এর দ্বারা কয় তালাক পতিত হবে?
প্রশ্ন (৪৮৭৬) : আমার এক বন্ধু মোবাইলে তার স্ত্রীর সাথে ঝগড়ার এক পর্যায়ে এক তালাক দেয়। পরবর্তীতে মোবাইলে কথা বলা শেষ হলে তার স্ত্রীকে না শুনিয়ে আরো দুই তালাক দেয়। জানতে চাচ্ছি, এ অবস্থায় কয় তালাক পতিত হবে? তালাক স্ত্রীকে শুনিয়ে দেওয়া কি জরুরি?
প্রশ্ন (৪৮৬৬) : জনৈক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে ঝগড়ার এক পর্যায়ে কথা প্রসঙ্গে বলেছে, আমার স্ত্রী যদি আসলেই এ কথা বলে থাকে তাহলে সে তালাক। পরবর্তীতে জানা গিয়েছে যে, তার স্ত্রী উক্ত কথা বলেনি। জানতে চাচ্ছি, তার স্ত্রীর উপর কোনো তালাক পতিত হবে কি?
প্রশ্ন (৪৮৬১) : কোনো ব্যক্তি যদি মনে মনে ভাবে যে, আমার স্ত্রী অমুক কাজ করলে সে তালাক। পরবর্তীতে তার স্ত্রী যদি উক্ত কাজ করে তাহলে তালাক হবে কি?
প্রশ্ন (৪৮৩৯) : আমার এক বন্ধু এক মেয়েকে বিয়ে না করেই তালাক দিয়েছে। এখন সে উক্ত মেয়েকে বিয়ে করতে চাচ্ছে। জানতে চাচ্ছি, শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা আছে কি?